নাইটিঙ্গেল মোড়ে পুলিশি ব্যারিকেডের সামনে জড়ো হওয়ার চেষ্টা করছেন বিএনপির কর্মীরা। শুক্রবার(৯ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে নাইটিঙ্গেল মোড়ে সরেজমিনে দেখা যায় বিএনপির অল্প কিছু কর্মীরা জড়ো হওয়ার চেষ্টা করছেন।
এসময় তারা সরকার বিরোধী নানা স্লোগান দেন, তাদের বলতে শোনা যায়- ‘ভোট চোর সরকার আর নয় দরকার’, ‘পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না’, ‘ব্যারিকেড দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না’।
তবে এর কিছুক্ষন পরেই আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদেরকে সরিয়ে দিতে তৎপর হয়ে উঠে।












