• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

যে কোনো মূ‌ল্যে সমা‌বেশ সফল কর‌বো: পেশাজীবী‌ নেতারা

প্রকাশ: শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২ ৩:৩২
আপডেট: শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২ ৩:৩২

9665247 9

যে কোনো মূ‌ল্যে সমা‌বেশ সফল কর‌বো: পেশাজীবী‌ নেতারা

আগামীকাল ১০ ডিসেম্বর সমাবেশ যে কোনো মূল্যে সফল করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ নেতারা।

শুক্রবার (৯ ডি‌সেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের (বিএসপিপি) উদ্যোগে ‘৭ ডিসেম্বর(বুধবার) বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, হত্যা ও গনগ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে’ সম্মিলিত পেশাজীবী পরিষদ নেতারা এ কথা বলেন।

বিক্ষোভ সমাবেশে ডা. এ জেড এম জাহিদ বলেন, ‘সরকার বিএনপি’র জনসমাবেশ নিয়ে টালবাহানা করছে। গতকাল রাতে অন্ধকারে আমাদের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে ন্যাক্কারজনক ভাবে গ্রেপ্তার করেছে। আমরা তার তীব্র নিন্দা জানাই। যত গ্রেপ্তার জুলুমই আসুক না কেন আগামীকালের সম্মেলন আমরা সফল করব।’

অধ্যাপক ফরহাদ আলী ডোনার বলেন, ‘ঢাকার সমাবেশ নিয়ে সরকার ভেলকি বাজী করছে। এই সরকার চায় না বিএনপি সম্মেলন করবেন। তাই তারা রাতের অন্ধকারে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ও মির্জা আব্বাসকে গ্রেপ্তার করেছে। আমরা বলতে চাই- যে কোনো মূল্যে আমরা আগামীকালের সম্মেলন সফল করব।’

ডা. আজিজুল হক বলেন, ‘ডিসেম্বর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পেটোয়া পুলিশ বাহিনীর ন্যাক্কারজনক আক্রমণের তীব্র নিন্দা জানাই। একদিকে পুলিশ সম্মেলনের অনুমতি দিয়ে অন্যদিকে গণগ্রেপ্তার করছে। আমাদের একজন নিরীহ কর্মীকে হত্যা করেছে। যতই হত্যা, জুলুম, নির্যাতন আসুক না কেন আমরা আগামীকালের সম্মেলন সফল করব।’

প্রফেসর ড. তাজমেরী ইসলাম বলেন, ‘সরকার মানুষের ভোটাধিকার গণতান্ত্রিক অধিকার হরণ করেছে। এই সরকার অতীতের জুলুম নির্যাতনের সকল রেকর্ড ভঙ্গ করেছে। সভা সমাবেশ করা মৌলিক অধিকার সেটাও তারা হরণ করেছে। আমরা পেশাজীবী পরিষদের পক্ষ থেকে এর তীব্র নিন্দা জানাচ্ছি।’

সাংবাদিক কাদের গণি চৌধুরী বলেন, ‘ডিসেম্বর বিএনপি’র দলের সামনে থেকে গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের আমরা মুক্ত করে ছাড়বো। আমরা আর সরকারের কাছে কারও মুক্তি চাইব না। সরকার আমাদের ঢাকা সম্মেলনকে কেন্দ্র করে ন্যাক্কারজনক ভাবে মামলা-হামলা দিচ্ছে। কোনো কিছু করেই আমাদের সম্মেলন বানচাল করতে পারবেনা আগামীকালের সম্মেলনে আমরা ঐক্যবদ্ধ হয়ে সফল করব।’

শিক্ষক নেতা ড. লুৎফর রহমান বলেন, ‘মানুষ আজ কোথাও নিরাপদ নয়। আমি পুলিশ বাহিনীকে বলব আপনারা আমাদের সম্মেলন করতে দিন, সম্মেলনে বাধা দিবেন না। বিএনপি’র প্রথম সারির সব নেতা গ্রেপ্তার হলেও আমরা সম্মেলন সফল করব। আর ঘরে বসে থাকার সুযোগ নেই, এখনই রাজপথে নামতে হবে।’

আব্দুল কুদ্দুস বলেন, ‘এখন আর বক্তৃতা দেওয়ার সময় নেই এখন আন্দোলনের সময়। পুলিশ একদিকে সম্মেলন অনুমতি দিয়ে অন্যদিকে গণগ্রেপ্তার হামলা-মামলা করছে। আমাদের মহাসচিব কে রাতের আঁধারে গ্রেপ্তার করেছে আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমি আপনাদের সবাইকে আগামীকালের সম্মেলন সফল করার অনুরোধ করছি।’

সভাপতির বক্তব্যে ইন্জিনিয়ার রিয়াজুল ইসলাম রিজু বলেন, ‘হত্যা, গ্রেপ্তার, হামলা-মামলা দিয়ে হয়রানি করে আমাদের সম্মেলন বানচাল করা যাবে না। আমরা যেকোনো মূল্যে আগামীকালের আমাদের সম্মেলন সফল করবো। আজকে আমাদের সভা-সমাবেশ করার অধিকার হরণ করেছে সরকার। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই উদ্ভূত পরিস্থিতিতে আপনারা সবাই আমাদের এই বিক্ষোভ সমাবেশে এসেছেন। আশা করছি আগামীকালের সম্মেলনেও আপনারা সবাই উপস্থিত হয়ে সমাবেশ সফল করবেন।’

ইন্জিনিয়ার এসোসিয়েশন অফ বাংলাদেশ এর সভাপতি ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম রিজুর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে আরও বক্তব‌্য রা‌খেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাদের গনি চৌধুরী, বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ফরহাদ আলী ডোনার, বিএনপির চেয়ারম্যান উপদেষ্টা প্রফেসর ড. তাজমেরী ইসলাম, ড্যাব নেতা ডা. রফিকুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপি পন্থী শিক্ষক সংগঠন সাদা দলের আহ্বায়ক প্রফেসর ড.লুৎফর রহমান, টিচার্স এসোসিয়েশন অফ বাংলাদেশ এর সভাপতি প্রফেসর ড. এবিএম ওবায়দুল ইসলাম,ড্যাবের সাবেক সভাপতি প্রফেসর ড. আজিজুল হক, জিয়া পরিষদের সভাপতি আব্দুল কুদ্দুস, নিউ নেশন পত্রিকার সাবেক সম্পাদক মোস্তফা কামাল তালুকদারসহ বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com