• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

‘সমাবেশ পণ্ড করতে মহাসচিব ও আব্বাসকে কারাগারে পাঠিয়েছে সরকার’

প্রকাশ: শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২ ৮:২২
আপডেট: শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২ ৮:২২

96652478 4

‘সমাবেশ পণ্ড করতে মহাসচিব ও আব্বাসকে কারাগারে পাঠিয়েছে সরকার’

মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস বলেছেন, আগামীকালের সমাবেশ পণ্ড করার জন্যই তথাকথিত মামলা দিয়ে মহাসচিব ও মির্জা আব্বাসকে কারাগারে পাঠিয়েছে সরকার।

শুক্রবার সন্ধ্যায় সিএমএম আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস বলেন, গতকাল বাসা থেকে ডিবি পুলিশ জিজ্ঞেসাবাদের জন্য নিয়ে এসে আজ পাতানো মামলায় তাদেরকে জামিন না দিয়ে কারাগারে আটকে রাখার নির্দেশ দিয়েছে। সরকার আগামীকালের সমাবেশকে পণ্ড করার জন্যই বিএনপি মহাসচিবকে ও মির্জা আব্বাসকে কারাগারে পাঠিয়েছে। কিন্তু বিএনপি সমাবেশ করবেই। সমাবেশ সফল হবে।

বিএনপি পক্ষের আইনজীবী জয়নুল আবেদীন বলেন, যে মামলায় বিএনপি মহাসচিব ও মির্জা আব্বাসকে কারাগারে পাঠানো হয়েছে সেই মামলার দুইজন আসামিকে ইতোমধ্যে জামিন দেওয়া হয়েছে। আমরা আদালতকে বলেছি মির্জা আব্বাস এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর বয়স্ক মানুষ এবং অসুস্থ। ওষুধ ছাড়া তাদের স্বাভাবিক জীবনযাপন চলে না। আগামীকাল একটি জনসভা আছে। সেখানে মির্জা ফখরুল প্রধান অতিথি এবং মির্জা আব্বাস বিশেষ অতিথি। ইতোমধ্যে আপনারা দেখেছেন, তারা শান্তিপূর্ণ রাজনীতি করেন। আর এজাহারে তাদের নাম নেই।

এর আগে আজ দুপুরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে নাশকতার মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com