• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

দেখতে দেখতে ১৫ বছর, তারেক আসবে কোন বছর: ওবায়দুল কাদের

প্রকাশ: শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২ ৫:৫৮
আপডেট: শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২ ৫:৫৮

9663256 11

দেখতে দেখতে ১৫ বছর, তারেক আসবে কোন বছর: ওবায়দুল কাদের

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আজ ১০ তারিখের পর নাকি দেশ চলবে খালেদা জিয়ার নির্দেশে, তারেক ফিরে আসবে বাংলাদেশে। কিন্তু দেখতে দেখতে ১৫ বছর, তারেক ফিরে আসবে কোন বছর।’

শনিবার বিকেল সোয়া ৫টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে রেডিও কলোনি স্কুল অ্যান্ড কলেজের মাঠে সাভার আওয়ামী লীগের জনসমাবেশে তিনি এসব কথা বলেন।

কাদের বলেন, বিএনপি ভাওতাবাজি করছে। তারা মিথ্যাচার করে মানুষকে বিভ্রান্ত করছে। আর লন্ডনে বসে তাদের মদদ দিচ্ছে তারেক জিয়া।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই দেশ চলবে। আগামী নির্বাচনেও শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসবে। মানুষ ভোট দিয়ে আওয়ামী লীগকেই নির্বাচিত করবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘খেলা হবে। খেলা হবে দুর্নীতির বিরুদ্ধে, মিথ্যাচারের বিরুদ্ধে, জঙ্গির বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com