• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ফিচার পোস্ট

গাজীপুরে পুরোনো চারতলার একটি বাড়ি থেকে গ্রেফতার ২৮৮ জন

প্রকাশ: শুক্রবার, ১৮ মার্চ, ২০২২ ৯:০৬
আপডেট: শুক্রবার, ১৮ মার্চ, ২০২২ ৯:০৬

96325877 1
 

গাজীপুর প্রতিনিধি

পুরোনো চারতলার একটি বাড়ি। প্রতিদিন সন্ধ্যার পরপরই জুয়াড়িদের পদচারণায় মুখর হয়ে উঠতো বাড়িটি। গাজীপুর মহানগরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ভাওয়াল জাতীয় উদ্যানের পশ্চিম পার্শ্বের ওই বাড়িতে কিছুদিন ধরেই চলছিল জুয়ার আসর। একই সঙ্গে নগ্ন নৃত্য।

নতুনধারা ডিসকো ক্লাব নামে একটি সংগঠনের আয়োজনে ভোর পর্যন্ত চলতো জুয়া খেলা আর নৃত্য। অবশেষে জুয়ার ওই আসরে হানা দেয় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। আটক করা হয় ২৮৮ জন জুয়াড়িকে। পরে ভ্রাম্যমাণ আদালত বসান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেরা। বুধবার রাতে এ অভিযান চালানো হয় সেখানে।

গাজীপুর মেট্টোপলিটন পুলিশের উপ-কমিশনার (অপরাধ-দক্ষিণ) জাকির হাসান বলেন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান ও জাহিদ বিন কাশেমের ভ্রাম্যমাণ আদালতে জুয়া খেলার অপরাধ স্বীকার করলে ২৭৭ জুয়াড়ির প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড আদায় করা হয়। জুয়া আইনে ১ মাস করে ১১ জনকে দেওয়া হয় কারাদণ্ড।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন শহীদ খান জজ, দেলোয়ার হোসেন, রতন চন্দ্র সাহা, নজরুল ইসলাম আকন্দ, জয়নাল আবেদীন ফকির, নারায়ণ চন্দ্র গৌর মানিক, আল ইমরান, আব্দুল মান্নান, তোফায়েল আহমদ আবুল বাশার ও রাশেদুল ইসলাম।

গাজীপুর মেট্টোপলিটন পুলিশের উপ-কমিশনার (অপরাধ-দক্ষিণ) মোহাম্মদ ইলতুৎ মিশ জানান, এ অভিযানে অন্তত একশ পুলিশ সদস্য অংশ নেন। সেখানে তল্লাশি চালিয়ে ২১০ ইয়াবা, ১ কেজি গাঁজা ও কেরু অ্যান্ড কোম্পানির চার বোতল ইম্পেরিয়াল হুইস্কি উদ্ধার করা হয়েছে।

গাজীপুর জেলা প্রশাসক আনিসুর রহমান বলেন, জেলা প্রশাসন ও মেট্টোপলিটন পুলিশ যৌথভাবে বড় এই অভিযানটি চালায়।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম