• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ফিচার পোস্ট

দুই দিনব্যাপী মুক্তিযুদ্ধের বইমেলা ও চিত্র প্রদর্শনীর করবে বিএনপি

প্রকাশ: শুক্রবার, ১৮ মার্চ, ২০২২ ৯:১৭
আপডেট: শুক্রবার, ১৮ মার্চ, ২০২২ ৯:১৭

 

স্টাফ করেসপন্ডেন্ট
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে দুই দিনব্যাপী মুক্তিযুদ্ধের বইমেলা ও চিত্র প্রদর্শনীর ঘোষণা দিয়েছে বিএনপির কেন্দ্রীয় উদযাপন কমিটি।

শুক্রবার (১৮ মার্চ) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান আমান উল্লাহ আমান।

কর্মসূচি হলো- আগামী ২৩ মার্চ (বুধবার) জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযুদ্ধের বইমেলা ও চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে। ওইদিন অনুষ্ঠানের উদ্বোধন করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য স্বাধীনতা উদযাপন কমিটির আহ্বায়ক ড. খন্দকার মোশাররফ হোসেন। এছাড়াও উপস্থিত থাকবেন স্থায়ী কমিটির সদস্যগণ ও বীরাঙ্গনা মুক্তিযোদ্ধারা। দুই দিনব্যাপী আয়োজন চলবে প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত।

অন্যদিকে, বৃহস্পতিবার ২৪ মার্চ সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেস ক্লাবের আকরাম খাঁ হলে ‘মুক্তিযুদ্ধের স্বপ্ন, আকাঙ্ক্ষা ও বিএনপি’র উদ্বোধন করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এছাড়া স্থায়ী কমিটির সদস্যগণ ও বীরাঙ্গনা মুক্তিযোদ্ধারা উপস্থিত থাকবেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম