• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ফাইনালে খেলেই বিদায় বলবেন মেসি!

প্রকাশ: বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২ ১১:৫১
আপডেট: বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২ ১১:৫১

jpeg 71

ফাইনালে খেলেই বিদায় বলবেন মেসি!

বিশ্বকাপ শুরুর আগেই রেকর্ড সাতবারের ব্যালন ডিঅর জয়ী মেসি ইঙ্গিত দিয়ে রেখেছিলেন কাতারেই শেষ হচ্ছে তার বিশ্বমঞ্চের যাত্রা। তবে বিষয়টি নিয়ে তখন ধোঁয়াশা থাকলেও ক্রোয়েশিয়াকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে সেই ঘোষণা দিয়েই দিলেন মেসি। 

তিনি বলেন, ফাইনাল ম্যাচই হতে যাচ্ছে তার বিশ্বকাপে শেষ ম্যাচ।

আর্জেন্টিনার গণমাধ্যম দারিও দেপোর্তিভো ওলেকে মেসি জানান, কাতার বিশ্বকাপের ফাইনাল খেলে আমি বিশ্বকাপ যাত্রার ইতি টানব। আমরা মাত্র একধাপ দূরে আছি। আমরা আমাদের সামর্থ্যের সবটুকু দিয়ে এবার বিশ্বকাপ জয় করব।

তিনি বলেন, পরের বিশ্বকাপের এখনো অনেকটা বাকি। আমার মনে হয় না আমি সেটিতে থাকতে পারব। কাজেই এভাবে শেষ করতে পারায় হবে সেরা।

তবে আর্জেন্টিনার হয়ে আর কোনো ম্যাচ খেলবেন কিনা তা পরিষ্কার করেননি মেসি।

এদিকে ক্রোয়েশিয়ার ম্যাচে একাধিক রেকর্ড গড়েন মেসি। বিশ্বকাপে সর্বোচ্চ ২৫ ম্যাচ খেলার রেকর্ডে করেন তিনি। এ ছাড়া আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ ১১ গোল করায় গ্যাব্রিয়েল বাতিস্তুতাকেও ছাড়িয়ে যান মেসি।

উল্লেখ্য, মরক্কো ও ফ্রান্সের মধ্যকার ম্যাচজয়ী দল রোববার বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com