• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

অটোরিকশায় বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪

প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২ ১১:২৯
আপডেট: বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২ ১১:২৯

jpeg 79

অটোরিকশায় বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪

গাইবান্ধার পলাশবাড়ীতে সিএনজিচালিত অটোরিকশায় বাসের ধাক্কায় নিহতের সংখ্যা বেড়ে চারে দাঁড়িয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের পলাশবাড়ী উপজেলার সাঁকোয়া মাঝিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– গাইবান্ধা সদরের তুলসীঘাট দুর্গাপুর গ্রামের শামীম আহমেদ (৩৭), তার স্ত্রী শিমু সরকার (৩২), শামীমের খালোতো ভাই শাকিল মিয়া (৩৫) এবং অটোরিকশা চালক নুরুল ইসলাম। শামীমের বাড়ি সদর উপজেলার কুপতলা ইউনিয়নের দুর্গাপুর গ্রামে। নুরুলের বাড়ি সদরের রামচন্দ্রপুর ইউনিয়নের ভাটপাড়া গোপালপাড়া গ্রামে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সিএনজিচালিত অটোরিকশায় শিমুর বাবার বাড়ি জয়পুরহাটের দিকে যাচ্ছিলেন হতাহতরা। পথে ঢাকা থেকে ছেড়ে আসা একটি অজ্ঞাত বাস অটোরিকশাটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রীসহ তিন জন নিহত হন। এ ছাড়া দুই জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে অটোচালকের মৃত্যু হয়। অপর আহতকে প্রথমে গাইবান্ধা সদর হাসপাতালে এবং পরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে তার নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে তিন জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যাওয়া সিএনজি অটোরিকশাটি উদ্ধার করে থানায় আনা হয়েছে।

তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে, নিহতের মরদেহ থানায় রাখা হয়েছে। স্বজনদের কাছে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com