• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

চিন্তাসূত্র পুরস্কার পাচ্ছেন ৬ জন

প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২ ১১:৩২
আপডেট: বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২ ১১:৩২

jpeg 80

চিন্তাসূত্র পুরস্কার পাচ্ছেন ৬ জন

সাহিত্যের বিভিন্ন শাখা ও সংগঠন প্রতিষ্ঠায় বিশেষ অবদান রাখায় ছয়জনকে ‘চিন্তাসূত্র সাহিত্য পুরস্কার-২০২২’ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় সেগুনবাগিচায় ‘চিন্তাসূত্র সাহিত্য পুরস্কার-২০২২’ কমিটি মনোনীত জুরি বোর্ডের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতির ওয়েবম্যাগ ‘চিন্তাসূত্র’র সদস্য সচিব প্রতীক মাহমুদের সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী যারা ‘চিন্তাসূত্র সাহিত্য পুরস্কার-২০২২’-এর জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন, তারা হলেন প্রবন্ধ ও গবেষণায় গাউসুর রহমান, কবিতায় সেলিনা শেলী, কথাসাহিত্যে সাদিয়া সুলতানা, শিশুসাহিত্যে তৌহিদ এলাহী, তরুণ কবি শাখায় শাহিন সপ্তম ও সংগঠনে জয়দুল হোসেন।
‘চিন্তাসূত্র সাহিত্য পুরস্কার-২০২২’ কমিটির আহ্বায়ক কবীর আলমগীর বলেন, ‘দীর্ঘ ছয় মাস ধরে জুরি বোর্ডের সদস্যরা বিচার-বিশ্লেষণ ও যাচাই-বাছাই করে ছয় ক্যাটাগরিতে এই ছয়জনকে পুরস্কারের জন্য চূড়ান্ত মনোনয়ন দিয়েছেন। এই মনোনয়ন প্রক্রিয়ায় কঠোর গোপনীয়তা রক্ষা করা হয়েছে। আমাদের বিশ্বাস আমরা পুরস্কারের জন্য উপযুক্ত ব্যক্তিদেরই নির্বাচন করতে সক্ষম হয়েছি।’

পুরস্কার কমিটির সদস্য সচিব প্রতীক মাহমুদ বলেন, ‘আগামী ২২ ডিসেম্বর (বৃহস্পতিবার) বিকাল ৩টায় কাঁটাবনের ‘কবিতা ক্যাফে’তে মনোনীত ব্যক্তিদের পুরস্কারের ক্রেস্ট, সনদ ও উত্তরীয় প্রদান করা হবে।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com