• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ফিচার পোস্ট

স্বাস্থ্য পরীক্ষা শেষে ভারতের দিল্লি থেকে দেশে ফিরলেন ওবায়দুল কাদের

প্রকাশ: শনিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২২ ৯:১০
আপডেট: শনিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২২ ৯:১০

4756521

স্বাস্থ্য পরীক্ষা শেষে ভারতের দিল্লি থেকে দেশে ফিরলেন ওবায়দুল কাদের

স্টাফ করেসপন্ডেন্ট

স্বাস্থ্য পরীক্ষা শেষে ভারতের দিল্লি থেকে দেশে ফিরেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) সাড়ে ৯টার দিকে ভিসতারা এয়ারলাইন্সের ইউকে ১৮১ ফ্লাইটযোগে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।

ওবায়দুল কাদেরের সঙ্গে দিল্লী থেকে ফিরেছেন তার স্ত্রী ইসরাতুন্নেসা কাদের, বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় হাসপাতালের নিউরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা আবু নছর রিজভী, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রীর সহকারী একান্ত সচিব আবুল তাহের মো. মহিদুল হক, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ।

বিষয়টি নিশ্চিত করেছেন সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিব (আইন শাখা) আবু নাছের।

এর আগে ওবায়দুল কাদের গত ২১ ফেব্রুয়ারি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য দিল্লি যান।

এদিকে ২০১৯ সালে ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি হয়। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে সার্জারি করেন তিনি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com