• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ফিচার পোস্ট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া হতে ২০ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশ: শনিবার, ১৯ মার্চ, ২০২২ ৯:০১
আপডেট: শনিবার, ১৯ মার্চ, ২০২২ ৯:০১

Rab 11 pic 1
 

এম আর কামাল, স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ : র‌্যাব-১১, সিপিএসসি, আদমজীনগর, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল শনিবার (১৯ মার্চ) ভোরে মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ২০.৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী সালাউদ্দীনকে (২৯) গ্রেফতার করেছে। এসময় গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত হতে ১টি পিকআপ জব্দ করা হয়।
র‌্যাব-১১ এর মিডিয়া অফিসার এএসপি রিজওয়ান সাঈদ জিকু জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামী মোঃ সালাউদ্দীন ব্রাহ্মণবাড়ীয়া জেলার কসবা থানাধীন ভুগির এলাকার মোঃ আবু হাসান ভূইয়ার ছেলে। সে একজন ছদ্মবেশী মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ পিকআপের চালক সেজে বিভিন্ন পণ্য পরিবহণের আড়ালে অভিনব কায়দায় নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে নিয়ে এসে ঢাকাসহ, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম