• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

খেলা

গোল্ডেন ডাকের পর শান্তর হাফ সেঞ্চুরি, লড়াইয়ে বাংলাদেশ

প্রকাশ: শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২ ১১:০৫
আপডেট: শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২ ১১:০৫

গোল্ডেন ডাকের পর শান্তর হাফ সেঞ্চুরি, লড়াইয়ে বাংলাদেশ

চট্টগ্রাম টেস্ট জিততে প্রায় অসম্ভব এক লক্ষ্যের পেছনে ছুটছে বাংলাদেশ। জয়ের জন্য ৫১৩ রানের কঠিন লক্ষ্যে খেলতে নেমে ১২ ওভারে ৪২ রান নিয়ে চতুর্থ দিনের সকাল শুরু করে স্বাগতিকরা। দুই ওপেনার নাজমুল হোসেন শান্ত ও জাকির হাসান মিলে বড় জুটির দিকে এগিয়ে যাচ্ছেন। শান্তর হাফ সেঞ্চুরিতে প্রথম ঘণ্টা শেষে বাংলাদেশ লড়াইয়ের আভাস দিচ্ছে।

৩১ ওভার শেষে বাংলাদেশের রান বিনা উইকেটে ৮৯। ১১০ বলে ছয় চারে শান্তর রান ৫১। শান্তর সঙ্গে ৩৮ রান নিয়ে ব্যাটিং করছেন অভিষিক্ত জাকির হাসান।
চলতি ম্যাচের প্রথম ইনিংসে শান্ত গোল্ডেন ডাক মেরেছিলেন। ইনিংসের প্রথম বলে আউট হওয়া এই ব্যাটার ১৫ ইনিংস পর হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন। প্রায় প্রতি ইনিংসেই শুরুটা ভালো করে ইনিংসটাকে বড় করতে পারছিলেন না তিনি। এদিনও মাইলফলকের কাছাকাছি দিয়ে কিছুটা অস্বস্তিতে ভুগতে দেখা গেছে শান্তকে। তবে খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। অশ্বিনের বলটি অফসাইটে ঠেলে দিয়ে সিঙ্গেল নিয়ে ক্যারিয়ারের তৃতীয় হাফ সেঞ্চুরি তুলে নেন তিনি। ১০৮ বলে ৬ চারে এই মাইলফলকে পৌঁছান বাঁহাতি এই ব্যাটার। শান্তর পর হাফ সেঞ্চুরির পথে আছেন অভিষিক্ত জাকির।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শনিবার সকালে ব্যাটিংয়ে নামেন আগের দিন অবিচ্ছিন্ন থাকা জাকির ও শান্ত। আগের দিনের মতো এদিনও দৃঢ়তা দেখাচ্ছেন দুই ব্যাটার। মোহাম্মদ সিরাজকে পরপর দুটি বাউন্ডারি মেরে দলের রান পঞ্চাশে নিয়ে যান শান্ত। চলতি বছর খেলা ৯ টেস্ট খেলা বাংলাদেশ দলের এটা দ্বিতীয় পঞ্চাশ ছোঁয়া ওপেনিং জুটি। চলতি বছর একবারই একশো রানের জুটি গড়তে পেরেছিল বাংলাদেশ। চলতি বছর মে মাসে লঙ্কানদের বিপক্ষে চট্টগ্রাম টেস্টেই তামিম ইকবাল ও মাহমুদুল হাসান জয় ১৬২ রানের ‍জুটি গড়েছিলেন।
চতুর্থ ইনিংসে ৫১৩ রান চেজ করার ইতিহাস নেই কারও। ক্রিকেট গৌরবময় অনিশ্চয়তার খেলা বলেই অনেক কিছু ঘটে প্রতিনিয়ত। কেউ রেকর্ড গড়েন, সেই রেকর্ড আবার অন্য কেউ নিজের করে নেন। বাংলাদেশের সর্বচ্চে চেজ করে জেতার রেকর্ড ২১৭ রান হলেও ক্রিকেট ইতিহাসে ৪১৮ রান চেজ করে জেতার রেকর্ড আছে। ২০০৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com