• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদকের মৃত্যু

প্রকাশ: শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২ ৪:৪৯
আপডেট: শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২ ৪:৪৯

jpeg 55

নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদকের মৃত্যু

দৈনিক ইনকিলাবের নোয়াখালী ব্যুরো প্রধান, নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, সিনিয়র সাংবাদিক আনোয়ারুল হক আনোয়ার (৬৩) আর নেই। শুক্রবার বিকেল ৪.১৫ মিনিটে নোয়াখালীর একটি প্রাইভেট হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী, আত্মীয়স্বজন রেখে গেছেন। 

শনিবার সকাল ৯টায় নোয়াখালী প্রেসক্লাবে প্রথম জানাজা হয় এবং বেলা ১১টা তার নিজগ্রাম নোয়াখালী পৌরসভার বদরীপুর আবদুল লতিফ কন্ট্রাক্টর মসজিদে দ্বিতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে বৃহত্তর নোয়াখালীর সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের মৃত্যুতে নোয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু, জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমানসহ সাংবাদিকরা শোক প্রকাশ করেছেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com