• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

ভিজিএফ কার্ড পেতে জেলা পরিষদ সদস্যের মায়ের আবেদন!

প্রকাশ: মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২ ৬:৪২
আপডেট: মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২ ৬:৪২

ভিজিএফ কার্ড পেতে জেলা পরিষদ সদস্যের মায়ের আবেদন!

নাটোরের বড়াইগ্রামে অসহায় দরিদ্রদের জন্য বরাদ্দকৃত ২০২৩-২৪ মৌসুমের ভিজিএফ কার্ড পাওয়ার জন্য আবেদন করেছেন নাটোর জেলা পরিষদের ১, ২ ও ৩নং এলাকার নির্বাচিত সদস্য হুমাইয়রা জাহান রিয়ার মা কাজলী বেগম।

বড়াইগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মোমিন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

কাজলী বেগমকে ভিজিএফ কার্ড প্রদানের আবেদনে লেখা হয়েছে- হুমাইয়রা জাহান রিয়ার পিতা রব্বেল প্রামাণিক একজন দিনমজুর। তাদের বসবাসের ঘর পাটকাঠির তৈরি। তাদের মোট জমির পরিমাণ ৫ শতকের নিচে। তাদের পরিবারে ১৫ থেকে ১৮ বছরের একটি অবিবাহিত মেয়ে রয়েছে।

মঙ্গলবার বিকালে জেলার বড়াইগ্রাম উপজেলার ইকড়ি গ্রামে নাটোর জেলা পরিষদের ১, ২ ও ৩নং এলাকার নির্বাচিত সদস্য হুমাইয়রা জাহান রিয়ার বাড়িতে গিয়ে দেখা যায়, তাদের তিন কক্ষের সেমিপাকা একটি নিজস্ব বাড়ি রয়েছে। তার পিতা রব্বেল প্রামাণিক কোনো দিনমজুর নন। তিনি বেশ কয়েক বছর থেকে প্রবাসে রয়েছেন।

কাজলী বেগম নিজে এই প্রতিবেদককে জানান, তার স্বামী তিন বছর থেকে সৌদি আরবে দারোয়ানের চাকরি করেন এবং তাদের তিন কক্ষের পাকা বাড়ি রয়েছে। তাদের দুটি সন্তান। মেয়ে জেলা পরিষদ সদস্য ও ছেলে বাড়ি থেকে ১৬ কিলোমিটার দূরের বনপাড়া সেন্ট যোসেফ স্কুল অ্যান্ড কলেজের কলেজ শাখায় পড়ালেখা করেন।

অসত্য তথ্য দিয়ে কেন অসহায় দরিদ্রদের জন্য বরাদ্দকৃত ভিজিএফ কার্ড নিজে পাওয়ার জন্য আবেদন করেছেন- জানতে চাইলে কাজলী বেগম বলেন, তার স্বামী আর বিদেশে থাকবে না। বাড়ি চলে আসবে তাই এমন আবেদন করেছেন।

বড়াইগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মোমিন বলেছেন, আবেদনের ছবি দেখেই তিনি বুঝতে পারেন এটা জেলা পরিষদের সদস্য হুমাইয়রা জাহান রিয়ার মা কাজলী বেগম। তাই আবেদনটি তিনি অফিসে রেখে দিয়েছেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com