• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

হোয়াটস অ্যাপ নিয়ে এলো ‘আনডু ডিলেট’ ফিচার

প্রকাশ: মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২ ৯:৫৫
আপডেট: মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২ ৯:৫৫

jpeg 58

হোয়াটস অ্যাপ নিয়ে এলো ‘আনডু ডিলেট’ ফিচার

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা এখন স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন। কারণ, মেসেজিং অ্যাপটি নতুন একটি ফিচার নিয়ে এসেছে। নতুন এই ফিচারে ব্যবহারকারীরা ‘ডিলেট ফর মি’ মুছে গেলে ফিরিয়ে আনতে পারবেন।

ওয়াবেটাইনফোর রিপোর্টে বলা হয়েছে, হোয়াটস অ্যাপ ব্যবহারকারীরা ‘ডিলেট ফর এভরিওয়ান’ অপশনে ক্লিক করতে গিয়ে ভুল বা দুর্ঘটনাবশত ‘ডিলেট ফর মি’ অপশনে চাপ দিয়ে ফেলেন। এটা অনেক সময় বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করে।
কিন্তু নতুন ফিচারে ব্যবহারকারীরা ভুলবশত এমনটি করে থাকলে ‘ডিলেট ফর মি’ কয়েক সেকেন্ডের মধ্যে ‘আনডু’ অর্থাৎ ফিরিয়ে আনতে পারবেন।

হোয়াটস অ্যাপের প্রধান উইল ক্যাথকার্ট এই সিদ্ধান্তের তথ্য জানিয়েছেন। ফিচারটি ইতোমধ্যে চালু হয়েছে। সকল ব্যবহারকারী এখন থেকে এই সুবিধা উপভোগ করতে পারবেন। 


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com