• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শূন্য পাঁচ আসনে ইসির অনুমতি ছাড়া বদলি নয়

প্রকাশ: মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২ ১০:২৯
আপডেট: মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২ ১০:২৯

jpeg 60

শূন্য পাঁচ আসনে ইসির অনুমতি ছাড়া বদলি নয়

আগামী ১ ফেব্রুয়ারি বিএনপি এমপিদের পদত্যাগে শূন্য হওয়া ৫টি আসনে উপ-নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ উপলক্ষে ভোটার এলাকায় অনুমতি ছাড়া সরকারি কর্মচারীদের বদলি না করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোকে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। 

ইসির উপ-সচিব মো. আতিয়ার রহমান ওই নির্দেশনাটি ইতোমধ্যে রিটার্নিং কর্মকর্তা, জেলা প্রশাসক ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে পাঠিয়েছেন। নির্দেশনার অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মূখ্য সচিবসহ সংশ্লিষ্ট সব দফতরে পাঠানো হয়েছে।
এতে উল্লেখ করা হয়েছে- গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২-এর বিধান অনুসারে নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকে ফলাফল ঘোষণার পরবর্তী ১৫ দিনের মধ্যে নির্বাচন কমিশনের পূর্বানুমতি ছাড়া ৪৪ই অনুচ্ছেদে উল্লিখিত কর্মকর্তাদের স্ব-স্ব কর্মস্থল থেকে বদলি করা যাবে না।

সংবিধানের ১২৬ অনুচ্ছেদ এবং গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২-এর ৫(২) অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন কমিশনের দায়িত্ব পালনে সহায়তা করা সব নির্বাহী কর্তৃপক্ষের অবশ্য কর্তব্য। নির্বাচনী সময়সূচি জারির পর নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) আইন, ১৯৯১ (১৯৯১ সনের ১৩নং আইন) এর ৪(৩) ধারা অনুসারে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা/কর্মচারী স্বীয় চাকরির অতিরিক্ত দায়িত্ব হিসেবে নির্বাচন কমিশনের অধীনে প্রেষণে নিয়োজিত আছেন বলে বিবেচিত হবেন।

ওই আইনের ৪(২) ধারা অনুযায়ী কোনো ব্যক্তি নির্বাচন কর্মকর্তা নিযুক্ত হলে তার নিয়োগকারী কর্তৃপক্ষ দায়িত্ব পালনের ব্যাপারে তাকে বাধা দিতে বা বিরত রাখতে পারবেন না।

আগামী ১ ফেব্রুয়ারি ঠাকুরগাঁও-৩, বগুড়া-৪, বগুড়া-৬, চাঁপাইনবাবগঞ্জ-২ ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে এই উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com