• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সেক্রেটারি হওয়ার মতো ১০ জন অভিজ্ঞ নেতা আছেন: কাদের

প্রকাশ: বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২ ৬:১৬
আপডেট: বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২ ৬:১৬

jpeg 115

সেক্রেটারি হওয়ার মতো ১০ জন অভিজ্ঞ নেতা আছেন: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হওয়ার মতো অন্তত ১০ জন অভিজ্ঞ নেতা রয়েছেন বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, নির্বাচন সামনে রেখে সুসংগঠিত, ঐক্যবদ্ধ আওয়ামী লীগ গড়ে তুলতে চাই আমরা। আগামী সরকার পরিচালনার জন্য আমরা প্রস্তুত।

আওয়ামী লীগের এবারের কাউন্সিলে দলের সাধারণ সম্পাদক পদে পরিবর্তন আসতে পারে কিনা—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার জানা মতে দলে সেক্রেটারি হওয়ার মতো ১০ জন অভিজ্ঞ নেতা আছেন। কে হবেন সেটি নেত্রীর ইচ্ছা এবং কাউন্সিলরদের মতামত। সব কিছুর প্রতিফলন ঘটবে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে। 

বৃহস্পতিবার আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনের মাঠ ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শনের আগে এসব কথা বলেন তিনি। 

শেখ হাসিনা আওয়ামী লীগে অপরিহার্য উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, সভাপতি আমাদের অপরিহার্য। যিনি (শেখ হাসিনা) সভাপতি তিনি আমাদের ঐক্যের প্রতীক। এই মতের ভিন্ন একজন কাউন্সিলরও খুঁজে পাওয়া যাবে না। এ নিয়ে কোনো প্রশ্ন নেই।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বর্তমান সময় যে বিশ্ব সংকট চলছে, এই টাইমে আমাদের সম্মেলন হবে চ্যালেঞ্জিং।

শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, মুক্তিযু্দ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে আমরা অঙ্গীকারবদ্ধ। সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব। আমাদের মূল লক্ষ্য উন্নত, সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ। 

এ সময় অন্যদের মধ্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এসএম কামাল, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইঞ্জি. আব্দুস সবুর, কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট রিয়াজুল কবির কাওসার, সাহাবুদ্দিন ফরাজি প্রমুখ উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com