• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আ.লীগের সম্মেলনে যাওয়ার পথে দুর্ঘটনায় আহত ৫

প্রকাশ: শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২ ১০:৪২
আপডেট: শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২ ১০:৪২

jpeg 124

আ.লীগের সম্মেলনে যাওয়ার পথে দুর্ঘটনায় আহত ৫

মাদারীপুরের শিবচর উপজেলা থেকে আওয়ামী লীগের সম্মেলনে যাওয়ার পথে প্রাইভেটকারে বাসের ধাক্কায় পাঁচ জন আহত হয়েছেন। শনিবার (২৪ ডিসেম্বর) সকাল ৯টায় মুন্সীগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কের (ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে) টোলপ্লাজায় এই দুর্ঘটনা ঘটে। 

আহতদের মধ্যে রয়েছেন—শিবচর উপজেলার ভদ্রাসন ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বজলুর রহমান (৪০), ভদ্রাসন ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন (৪৫), ইউনিয়ন আওয়ামী লীগের নেতা বিপ্লব (৩৫) ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতা আকাশ মালো (৩৫)। আহত আরেকজনের পরিচয় পাওয়া যায়নি। তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে বজলুর রহমান ও আবুল হোসেনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
শিবচর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা নাজমুল হোসেন লাবলু বলেন, ‘আজ ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন। এতে যোগ দিতে সকালে ঢাকার উদ্দেশ্যে শিবচর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কয়েকটি বাস, মাইক্রোবাস ও প্রাইভেটকারে রওনা হই। আমাদের নেতাকর্মীদের বহন করা একটি প্রাইভেটকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কের টোলপ্লাজায় টোল দিচ্ছিলো। এ সময় পেছন থেকে তাজ আনন্দ পরিবহনের একটি বাস প্রাইভেটকারে ধাক্কা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায়। প্রাইভেটকারে থাকা আমাদের পাঁচ নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা এসে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজে হাসপাতালে পাঠিয়েছে।’

শিবচর পৌর ছাত্রলীগের সভাপতি হাবিব বেপারী বলেন, ‘দুর্ঘটনায় আমাদের পাঁচ নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুই জনের অবস্থা আশঙ্কাজনক।’
কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের ইনস্পেক্টর মো. হানিফ জানান, সকালে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের টোলপ্লাজার কেরানীগঞ্জ এলাকায় ঢাকাগামী যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারে ধাক্কা দিলে পাঁচ জন আহত হন। একজন গাড়ির ভেতরে আটকা পড়েন। তাকে উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালের (মিটফোর্ড হাসপাতাল) পাঠানো হয়েছে।

হাসাড়া হাইওয়ে পুলিশের ওসি জাকির হোসেন মোল্লা জানান, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের টোলপ্লাজার কেরানীগঞ্জ এলাকায় দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি রেকার দিয়ে সরিয়ে নেওয়া হয়েছে। এখন যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com