• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ফিচার পোস্ট

গাইবান্ধায় ঠিকাদারদের মানববন্ধন

প্রকাশ: রবিবার, ২০ মার্চ, ২০২২ ৮:১১
আপডেট: রবিবার, ২০ মার্চ, ২০২২ ৮:১১

Gaibandha PHOTO 01 3
 

আরিফ উদ্দিন, গাইবান্ধা প্রতিনিধিঃ নির্মাণ সামগ্রীর মূল্য বৃদ্ধির প্রতিবাদ এবং ৬ দফা বাস্তবায়নের দাবীতে গাইবান্ধা জেলা সম্মিলিত ঠিকাদার কল্যাণ সমিতির উদ্যোগে এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
রোববার (২০ মার্চ) সকালে জেলা শহরের আসাদুজ্জামান মার্কেটের সামনে গাইবান্ধা জেলা সম্মিলিত ঠিকাদার কল্যাণ সমিতির আহবায়ক শাহজাহান খান আবুর সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন আব্দুল লতিফ হক্কানী, সারোয়ার হোসেন শাহীন, শাহ আহসান হাবিব রাজিব, সাইদুর রহমান বাবু, সুজন প্রসাদ, ফরহাদুল হক ফরহাদ, নওশের আলম, আবু বকর সিদ্দিক, খান মো. সাঈদ হোসেন জসিম, আনোরুল ইসলাম লেবু, মো. মুনছুর আলম, জিয়াউর রহমান সুমন ও রঞ্জন সাহা প্রমুখ।
বক্তারা বলেন রড, সিমেন্ট, পাথর, বিটুমিন, ইট, বালু, বৈদ্যুতিক সামগ্রী, স্যানেটারী ফিটিংস, টাইলস, রং, এ্যালুমিনিয়ামসহ সকল নির্মাণ সামগ্রীর অস্বাভাবিকভাবে মূল্য বৃদ্ধি পাওয়ায় সবধরণের উন্নয়নমূলক কাজ বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। ফলে ঠিকাদাররা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা আরও বলেন, চলমান নির্মাণ কাজ বাস্তবায়ন করতে হলে রেট সিডিউল রিভাইজ করতে হবে এবং ভ্যাট ইনকাম ট্যাক্স কমাতে হবে। এছাড়া জেলায় বালু মহল না থাকায় বালু সংগ্রহে নানা ধরণের জটিলতার সম্মুখিন হয়েছে। অবিলম্বে বালু মহলের ব্যবস্থাকরণ, প্রতিমাসে ভ্যাট দাখিলের পরিবর্তে বছরে একবার রিটার্ন দাখিল ব্যবস্থা এবং ঠিকাদার প্রতিষ্ঠানের ক্ষতি না করে এলটিএম দরপত্রে ৫ ভাগ লেসের পরিবর্তে সমদরে দরপত্র আহবানের দাবি জানানো হয়।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম