• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আন্তর্জাতিক

বড়দিনে সম্পদ ও ক্ষমতালোভীদের নিন্দা জানালেন পোপ ফ্রান্সিস

প্রকাশ: রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২ ৩:৫৬
আপডেট: রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২ ৩:৫৬

965258

বড়দিনে সম্পদ ও ক্ষমতালোভীদের নিন্দা জানালেন পোপ ফ্রান্সিস

বড়দিন উপলক্ষ্যে শনিবার(২৪ ডিসেম্বর) ভ্যাটিকানে এক প্রার্থনাসভায় বিশ্ববাসীকে শান্তির বার্তা দেন ক্যাথলিক চার্চ প্রধান পোপ ফ্রান্সিস। এ সময় তিনি ক্ষমতা ও সম্পদলোভীদের তীব্র নিন্দা জানান।

ইউক্রেন যুদ্ধ এবং বিশ্বে চলমান অন্যান্য সংঘাতের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘কত যুদ্ধ আমাদের দেখতে হয়েছে! আর সেসব সংঘাতের শিকার হয়েছে দুর্বল আর অরক্ষিত মানুষ। আমি সবার আগে সেই সব শিশুর কথা মনে করতে চাই, যারা যুদ্ধ, দারিদ্র্য আর অবিচারের শিকার।’ খবর বিবিসি’র।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকায় জড়ো হওয়া উপসাকদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন পোপ। ৮৬ বছর বয়সী এই ক্যাথলিক ধর্মগুরু গির্জায় প্রবেশ করেন হুইলচেয়ারে চড়ে। শনিবার সন্ধ্যার বেশিরভাগ সময় তিনি বেদীর কাছেই বসেছিলেন।

পোপ ফ্রান্সিস বলেন, ‘যখন প্রাণীদেরও তাদের খোয়াড়ে খাবার দেওয়া হচ্ছে, সেই একই পৃথিবীতে সম্পদ আর ক্ষমতার ক্ষুধায় নারী এবং পুরুষেরা গ্রাস করছে তাদের প্রতিবেশী, এমনকি মা আর বোনদেরও।’

গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া যখন ইউক্রেনে পুরাদমে সামরিক অভিযান শুরু করল, তখন ‘সরাসরি রাশিয়ার নিন্দা না করায়’ পোপের সমালোচনা করেছিলেন ইউক্রেইনের অনেকে। তাদের অভিযোগ ছিল, সরাসরি রাশিয়াকে দোষী না করে তিনি যুদ্ধ নিয়ে ‘গা বাঁচানো’ মন্তব্য করেছেন।

গত জুন মাসে এক বক্তব্যে পোপ বলেছিলেন, এই যুদ্ধে হয়ত কোনোভাবে ‘উসকানি ছিল, কিংবা ঠেকানোর চেষ্টা হয়নি।’ তবে পরে রুশ সৈন্যদের কর্মকাণ্ডকে ‘নৃশংসতা’ হিসাবে বর্ণনা করে এর নিন্দা জানিয়েছিলেন তিনি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com