• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

চট্টগ্রামে বর্ণিল আয়োজনে বড়দিন উদযাপন

প্রকাশ: রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২ ৫:১৩
আপডেট: রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২ ৫:১৩

jpeg 130

চট্টগ্রামে বর্ণিল আয়োজনে বড়দিন উদযাপন

বাহারি সাজের ক্রিসমাস ট্রি, প্রতীকী গোশালা, পাঁচ তারকায় বিশেষ ডিনারসহ নানা বর্ণিল আয়োজনে চট্টগ্রামে খ্রিষ্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় অনুষ্ঠান বড়দিন উদযাপিত হয়েছে। দিনটি উপলক্ষে নগরীর খ্রিষ্টান ধর্মাবলম্বীদের ঘরে ঘরে ছিলো উৎসবের আমেজ। ধর্মীয় প্রার্থনার পাশাপাশি বড়দিনকে ঘিরে কেউ বিশেষ খাবার কিংবা কেক তৈরী করেছেন, কেউ ধর্মীয় গানের আয়োজন করেছেন, কেউ গেছেন বেড়াতে।

খ্রিষ্টান ধর্মাবলম্বীদের বিশ্বাস, মানব জাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালনা করতে এই দিনে যিশুখ্রিষ্টের জন্ম হয়েছিলো। তার জন্মদিন উপলক্ষ্যে এই সম্প্রদায়ের লোকজন প্রতিবছর উৎসবে মাতে।
মূলত শনিবার দুপুরের পর থেকেই বন্দর নগরীর খ্রিষ্টানদের ঘরে ঘরে উৎসবের আমেজ শুরু হয়। চট্টগ্রাম নগরের ফিরিঙ্গীবাজার গির্জা, জামালখান এ জি চার্চ, লাভ লেন গির্জাসহ বিভিন্ন উপাসনালয়ে বর্ণিল আলোকসজ্জার পাশাপাশি ক্রিসমাস ট্রি ও প্রতীকী গোয়ালঘর তৈরী করা হয়। রবিবার সকাল থেকে দিনভর এসব উপাসনালয়ে প্রার্থনার পাশাপাশি কীর্তন, ধর্মীয় গান ও সুধী সমাবেশের আয়োজন করা হয়।

এছাড়া নগরীর পাঁচতারকা হোটেলগুলোতেও বড়দিন উপলক্ষে বর্ণিল সাজের ক্রিসমাস ট্রি, ক্রিসমাস হাউজ, শিশুদের আনন্দ দিতে সান্তা ক্লজের সাজের আয়োজন করা হয়। বিভিন্ন পদের ডিনারকে নানান ডিজাইনে রূপ দিয়েছেন পাঁচতারকার রাধুনীরা। দিনটি উপলক্ষে নগরীর গির্জাগুলোয় চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com