• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সিলেট জেলা বিএনপির উদ্যোগে গায়েবানা জানাজা অনুষ্ঠিত

প্রকাশ: সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২ ১২:৩৮
আপডেট: সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২ ১২:৩৮

96652 7

সিলেট জেলা বিএনপির উদ্যোগে গায়েবানা জানাজা অনুষ্ঠিত

বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা বিএনপির উদ্যোগে পুলিশের গুলিতে নিহত পঞ্চগড়ের বোদা উপজেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আব্দুর রশিদ আরেফিনের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার বাদ আছর সিলেট রেজিস্ট্রারী মাঠে এই গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।

গায়েবানা জানাজা শেষে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে না। তাই রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে চলমান গণতান্ত্রিক আন্দোলনে বিএনপি নেতাকর্মীদের নির্বিচারে গুলি করে হত্যা করছে। দেশে জনগণের সরকার প্রতিষ্টা হলে সকল হত্যাকান্ডের বিচার হবে ইনশাআল্লাহ।

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, আধার যত গভীর হয় ভোর তত নিকটবর্তী। যতই ঝুলুম-নির্যাতন আসুকনা কেন চলমান গণতান্ত্রিক আন্দোলন বন্ধ করা যাবে না।

এসময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট আশিক উদ্দিন, একেএম তারেক কালাম, মাহবুবুল হক চৌধুরী, আবুল কাসেম, মাহবুব আলম, আজিজুর রহমান আজিজ, জসীম উদ্দিন, মুমিনুল ইসলাম মুমিন, আনোয়ার হোসেন মানিক, আখতার হোসেন, অ্যাডভোকেট সাঈদ আহমদ, রফিকুল ইসলাম শাহপরাণ, জালাল খাঁন, শাকিল মুর্শেদ, আজিজুল হোসেন আজিজ, লোকমান আহমদ, আফছর খাঁন, আকবর আলী, বাদশা আহমদ, কবির আহমদ, শাহীন আলম জয়, আকতার মিয়া, কয়েস আহমদ, শেখ আজিজ সুজা, দেলোয়ার হোসেন দিনার, ফজলে রাব্বি আহসান, সোহেল ইবনে রাজা, নজরুল ইসলাম প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com