• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

২০১৪ ও ২০১৮ সালের মতো আর কোনো নির্বাচন চায় না সরকার: তথ্যমন্ত্রী

প্রকাশ: সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২ ৪:১১
আপডেট: সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২ ৪:১১

96602 7

২০১৪ ও ২০১৮ সালের মতো আর কোনো নির্বাচন চায় না সরকার: তথ্যমন্ত্রী

দেশে ২০১৪ ও ২০১৮ সালের মতো আর কোনো নির্বাচন চায় না সরকার চায় একটি অংশগ্রহণমূলক এবং প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হোক, সেটাই আমরা চাই—এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

তথ্যমন্ত্রী বলেন, আমরা চাই নির্বাচন হোক সব দলের অংশগ্রহণে। কিন্তু বিএনপির নির্বাচন নিয়ে যে ভীতি, তা দূর করার দায়িত্ব সরকারের না।

আজ সোমবার সচিবালয়ে নিজের দপ্তরে এসব কথা বলেন আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি বলেন, দীর্ঘদিন গণমানুষের কাছ থেকে দূরে থাকার কারণে নির্বাচন নিয়ে বিএনপির মধ্যে ভীতি তৈরি হয়েছে। কিন্তু আওয়ামী লীগ শক্তিশালী দল। ওয়াকওভার চাই না, খেলে জিততে চাই।

তিনি আরও বলেন, বিএনপির অপরাজনীতি মোকাবিলা করাই এখন সরকারের সামনের দিনগুলোতে বড় চ্যালেঞ্জ। তবে আমরা প্রস্তুত, কেউ বিশৃঙ্খলা করলে তা শক্ত হাতে মোকাবিলা করা হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com