• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ফিচার পোস্ট

নারায়ণগঞ্জে যুবদলের বিক্ষোভ ও সমাবেশ

প্রকাশ: রবিবার, ২০ মার্চ, ২০২২ ৯:২৪
আপডেট: রবিবার, ২০ মার্চ, ২০২২ ৯:২৪

bnp pic
 

এম আর কামাল, স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ : দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে নারায়ণগঞ্জে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মহানগর যুবদল।
রবিবার (২০ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জের খানপুর ৩শ শয্যা হাসপাতালের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে আবার খানপুরে এসে সমাবেশের মধ্য দিয়ে সমাপ্ত হয়।
এতে বক্তারা বলেন, আজ দেশে নীরব দূর্ভিক্ষ শুরু হয়েছে। একদিকে সরকার বলে দেশে দরিদ্র নেই অন্যদিকে মানুষের ক্রয়ক্ষমতা নেই বলে টিসিবিতে ভর্তুকি মূল্যে মানুষকে লাইন ধরে পণ্য কিনতে হচ্ছে। এই লাইন প্রমান করে আজ দেশের অবস্থা। বক্তারা অবিলম্বে বিএনপি চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সরকারের পদত্যাগের পাশাপাশি তত্ত্ববাবধায়ক সরকার ব্যবস্থার দাবি জানান।
এতে উপস্থিত ছিলেন, যুবদলের কেন্দ্রীয় সহ সভাপতি মজিবর রহমান, মহানগর যুবদলের আহবায়ক মমতাজ উদ্দিন মন্তু, সদস্য সচিব মনিরুল ইসলাম সজল, যুগ্ম আহবায়ক সাগর প্রধান, মোয়াজ্জেম হোসেন মন্টি, মহানগর যুবদল নেতা মিনহাজ মিঠু, শাহীন শরীফ, মাসুদ, আরিফ, শাকিল, রুবেল সরদার, আব্দুল কাদির, রাজু আহমেদ, মোহাম্মদ রাসেল, শহীদ, আলী ইমরান তুষার, নুরুজ্জামান, মিজান, এ এইচ সৌরভ, বন্দর থানা যুবদল নেতা মোহাম্মদ রানা, সদর থানা যুবদল নেতা রাফিউদ্দিন রিয়াদ, সাইফুল ইসলাম আপন, নূরে এলাহী সোহাগ, সিদ্ধিরগঞ্জ থানা যুবদল নেতা শহিদুল ইসলাম প্রমুখ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম