• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

খুলনায় দুই দিনব্যাপী জেলা সাহিত্যমেলার উদ্বোধন

প্রকাশ: সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২ ১১:৩৭
আপডেট: সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২ ১১:৩৭

96632541 12

খুলনায় দুই দিনব্যাপী জেলা সাহিত্যমেলার উদ্বোধন

খুলনায় দুই দিনব্যাপী জেলা সাহিত্যমেলা-২০২২ এর উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৬ ডিসেম্বর) জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে এই উদ্বোধন অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।

প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র বলেন, কবি-সাহিত্যিকরা সমাজের পথ প্রদর্শক। বাংলা সাহিত্য অনেক সমৃদ্ধ। সাহিত্যের প্রতি আরো নজর দিতে হবে। বাংলা সাহিত্য হাজার বছরের প্রাচীন ঐতিহ্যকে ধারণ করে আছে। বাংলা ভাষার সাহিত্য বাঙালি কবি লেখকদের হাতে ক্রমাগত সমৃদ্ধ হয়ে উঠেছে। বাংলা ভাষা নিয়ে আন্দোলন ও সংগ্রাম হয়েছে। ভাষা শহিদদের আত্মত্যাগের স্বীকৃতি আজ বিশ্বব্যাপী। এই সাহিত্যমেলার মধ্য দিয়ে সাহিত্যচর্চার সুযোগ বাড়বে।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী। বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মোছাঃ সুম্মিতা ইসলাম এবং বাংলা একাডেমির কর্মকর্তা মতিন রায়হান। খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপরিচালক মোঃ ইউসুপ আলীর সভাপতিত্বে এতে স্বাগত জানান অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুকুল কুমার মৈত্র।

উল্লেখ্য, প্রধানমন্ত্রীর একান্ত আগ্রহে দেশের ৬৪টি জেলায় সাহিত্যমেলা অনুষ্ঠিত হচ্ছে। খুলনা জেলার প্রায় সাড়ে তিনশত কবি ও সাহিত্যিকের অংশ গ্রহণে প্রথমবারের মতো কবি ও সাহিত্যিকদের নিয়ে সাহিত্যমেলা অনুষ্ঠিত হচ্ছে।

এর আগে সাহিত্যমেলা উপলক্ষ্যে মেয়রের নেতৃত্ব নগরীর রেলস্টেশন থেকে এক বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়। র‌্যালিতে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, কবি ও সাহিত্যিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com