• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে মৃত্যু বেড়ে ৫০

প্রকাশ: মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২ ৩:৩৯
আপডেট: মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২ ৩:৩৯

 

শীতকালীন তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। তীব্র তুষার ও হিমশীতল ঠান্ডায় দেশটিতে এ পর্যন্ত ৫০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু নিউইয়র্কের এরি কাউন্টিতেই মারা গেছেন ২৭ জন। সোমবার(২৬ ডিসেম্বর) কাউন্টির কর্মকর্তারা এসব তথ্য জানিয়েছেন। খবর ভয়েস অফ আমেরিকা।

ভয়েস অফ আমেরিকার এক প্রতিবেদনে বলা হয়, পশ্চিম নিউইয়র্কের কয়েকটি এলাকায় ৪৩ ইঞ্চি পর্যন্ত তুষারপাত হয়েছে। এতে সড়কে যানবাহন আটকা পড়েছে। বড়দিনের ছুটির মধ্যে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছেন হাজার-হাজার বাসিন্দা।

তুষারঝড়ের পরিস্থিতিকে ভয়াবহ বলে ব্যাখ্যা করেছেন এরি কাউন্টির নির্বাহী মার্ক পোলানকারজ। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘স্থানীয় সময় সোমবার থেকে মঙ্গলবার(২৭ ডিসেম্বর) বেলা ১টা নাগাদ আরও ৮ থেকে ১৩ ইঞ্চি তুষারপাত হতে পারে।’

এবারের তুষারঝড়কে বাফেলোর ১৯৭৭ সালের ভয়াবহ তুষারঝড়ের সঙ্গে তুলনা করা হচ্ছে। ওই তুষারঝড়ে ২৩ জনের মৃত্যু হয়েছিল, যাদের ২২ জনই ছিলেন এরি কাউন্টির।

এর আগে রোববার(২৬ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে নিউইয়র্কের গভর্নর ক্যাথি হচুল বলেন, ‘বাফেলোর দীর্ঘ ইতিহাসে এই ঝড় সবচেয়ে বিধ্বংসী।’ এরি ও জেনেসি কাউন্টিতে কেন্দ্রীয়ভাবে জরুরি অবস্থা জারি করতে গতকাল প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।

এদিকে পাওয়ারআউটেজ ডট ইউএসের তথ্য অনুযায়ী, তুষারঝড়ের কারণে সোমবার বিকেল নাগাদ সারা দেশে প্রায় ৭৫ হাজার গ্রাহক বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় ছিলেন। পরে এ সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে গিয়েছিল।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম