• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আড়াইহাজারে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২ ৩:৫০
আপডেট: বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২ ৩:৫০

photo

আড়াইহাজারে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের আড়াইহাজারে শাহাদাত (২০) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে আড়াইহাজার থানা পুলিশ। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুরে উপজেলা সদরের নিউ মডেল টাউন এলাকার একটি বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত শাহাদাত উপজেলার উচিৎপুরা ইউনিয়নের আলীসাদী কান্দাপাড়া গ্রামের সাফি মাজির ছেলে।
পুলিশ জানায়, শাহাদাত আড়াইহাজার বাজারে ক্ষুদ্র কাপড় ব্যবসায়ী। সেই সুবাধে আড়াইহাজার উপজেলার সদর নিউ মডেল টাউন এলাকার আবু কালামের বাড়িতে ভাড়া থাকতো।
বুধবার রাতের কোন এক সময় ভাড়া বাড়ির বসত ঘরের আড়ার সাথে বিছানার চাদর দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।
পরে ঘরের দরজা ভিতর থেকে বন্ধ দেখায় ও ডাকের শব্দে সারা না পেয়ে তার পরিবারের লোকজন ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে দেখে লাশ ঝুলছে। তারপর থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়।
আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার বলেন, নিহতের লাশ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ শহরের জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের পর জানা যাবে হত্যা না আত্মহত্যা। এখনই বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com