• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রংপুরে জাতীয় পার্টি শক্ত অবস্থানের কারণেই নৌকার পরাজয়: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২ ৫:৫১
আপডেট: বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২ ৫:৫১

96632596

রংপুরে জাতীয় পার্টি শক্ত অবস্থানের কারণেই নৌকার পরাজয়: স্বরাষ্ট্রমন্ত্রী

রংপুরে জাতীয় পার্টি শক্ত অবস্থানে থাকায় নৌকার পরাজয় হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার পূর্ব আকচার লোকায়ন জীববৈচিত্র্য জাদুঘরে মুক্তিযুদ্ধ গ্যালারির শুভ উদ্ভোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রংপুর সিটি করপোরেশন নির্বাচন নিয়ে আমাদের কিছু বলার নেই, আপনারা জানেন রংপুরে জাতীয় পার্টি শক্ত অবস্থানে আছে। নির্বাচনে হার-জিত থাকবেই।’

জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় সাবেক রেলমন্ত্রীর এপিএসের সংশ্লিষ্টতা নিয়ে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এ ঘটনায় যাকে সন্দেহ হচ্ছে তাকেই জিজ্ঞাসাবাদের জন্য আটক করছে পুলিশ। আমরা অনুসন্ধান করছি, পুলিশ ঘটনাটি তদন্ত করছে। সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের এপিএসের বাড়িতে নাকি জঙ্গিরা কদিন লুকিয়ে ছিল। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। আমরা মনে করি তার কাছ থেকে আরও তথ্য পাবো।’

লোকায়ন জাদুঘরের মুক্তিযুদ্ধ গ্যালারি দেখে তিনি বলেন, ‘এখানে মুক্তিযুদ্ধের ইতিহাস সংগ্রহ করা হয়েছে। মুক্তিযোদ্ধারা যেসব স্থানে শাহাদতবরণ করেছেন সেখানকার মাটি সংগ্রহ করা হয়েছে, যা তরুণ প্রজন্মের কাছে ইতিহাস তুলে ধরবে।’

এ সময় রংপুর বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম, ডিইআইজি আব্দুল আলীম, ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মাহবুবুর রহমান, পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন, ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের নির্বাহী পরিচালক শহীদ উজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com