• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আ’লীগ সরকারের দুঃশাসনে সারা দেশের মানুষ আজ অতীষ্ঠ : ডা. জাহিদ

প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২ ৯:০৭
আপডেট: বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২ ৯:০৭

96665258 2

আ’লীগ সরকারের দুঃশাসনে সারা দেশের মানুষ আজ অতীষ্ঠ : ডা. জাহিদ

আওয়ামী লীগ সরকারের দুঃশাসনে সারা দেশের মানুষ আজ অতীষ্ঠ। দেশের জনগণ আওয়ামী সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, ঢাকা থেকে মানুষ যখন বের হয়ে আসবে তখন জনস্রোতে এই সরকার পালানোর পথ পাবে না। জনবিস্ফোরণে দ্রুতই এই আওয়ামী দুঃশাসনের বিদায় হবে।

৩০ ডিসেম্বর বিএনপির ১০ দফা দাবি বাস্তবায়নে ঢাকায় গণমিছিল সফল করার লক্ষ্যে আজ বৃহস্পতিবার দুপুরে ভাসানী ভবন মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে সংগঠনটির ভারপ্রাপ্ত আহবায়ক নবী উল্লাহ নবীর সভাপতিত্বে সকল থানা ও ওয়ার্ডের নেতাদের নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ৩০ ডিসেম্বর গণমিছিল সফল করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকতে হবে। মহানগর দক্ষিণের ৮০ টা ওয়ার্ড থেকে লোক আসতে হবে। শান্তিপূর্ণ কর্মসূচি বাস্তবায়ন করতে দলের সকল স্তরের নেতাকর্মীদের প্রস্তত থাকার ও আহবান জানান তিনি।

কালবেলা পত্রিকা অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সভাপতির বক্তব্যে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক নবী উল্লাহ নবী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক আব্দুস সালাম, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ সকল নেতাকর্মীদের মুক্তি দাবি করে বলেন, বিএনপির সব নেতারা যদি গ্রেফতার হয়, তাহলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলের কর্মীরা জনগণের ভোটের অধিকার ও গণতন্ত্র ফিরিয়ে আনতে রাজপথের আন্দোলনে নেতৃত্ব দিবে। শুক্রবারের গণমিছিল সর্বাত্মকভাবে সফল করার আহবান জানান নবী উল্লাহ নবী।

মতবিনিময় সভা সঞ্চালনা করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু। তিনি বলেন, আমাদের শান্তিপূর্ণ গণমিছিলের কর্মসূচিতে দলের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে থাকতে হবে। কর্মসূচি শেষ না হওয়া পর্যন্ত দলের প্রতিটি নেতাকর্মী কেউ রাজপথ থেকে যাবেন না বলে দলের নেতাকর্মীদের দিকনির্দেশনা দেন মজনু।

মতবিনিময় সভায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কাজী আবুল বাশার, বিএনপির কেন্দ্রীয় সহ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহবায়ক আ ন ম সাইফুল ইসলাম, মোহাম্মদ মোহন, আব্দুস সাত্তার, সেকান্দর কাদির, মহানগর কমিটির সদস্য আকবর হোসেন নান্টু ভূইয়া, জুম্মন মিয়া চেয়ারম্যান, সাবেক কাউন্সিলর হাজী হুমায়ুন কবির, হাজী শফিকুল ইসলাম রাসেল, জামশেরুল আলম শ্যামল, সহ বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com