• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

নয়াপল্টনে জড়ো হচ্ছে বিএনপির নেতাকর্মীরা

প্রকাশ: শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২ ২:২৪
আপডেট: শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২ ২:২৪

নয়াপল্টনে জড়ো হচ্ছে বিএনপির নেতাকর্মীরা

বিএনপির পূর্বঘোষিত গণমিছিলে অংশ নিতে শুক্রবার (৩০ ডিসেম্বর) সকাল থেকেই নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হচ্ছে নেতা-কর্মীরা।

নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে আড়াইটায় গণমিছিল শুরু করবে বিএনপি। কিন্তু কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সকাল থেকেই জড়ো হচ্ছে নেতাকর্মীরা।

বিএনপির মিছিলটি কাকরাইল মোড়, শান্তিনগর, মালিবাগ, মৌচাক ও মগবাজার গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।