• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নোয়াখালীতে নুরুল হক নুরের বিরুদ্ধে থানায় অভিযোগ

প্রকাশ: রবিবার, ৮ জানুয়ারি, ২০২৩ ১০:০৩
আপডেট: রবিবার, ৮ জানুয়ারি, ২০২৩ ১০:০৩

966254

নোয়াখালীতে নুরুল হক নুরের বিরুদ্ধে থানায় অভিযোগ

বাংলাদেশ গণঅধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে নোয়াখালীর সুধারাম মডেল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ নোয়াখালী জেলা শাখার সভাপতি সাফায়েত হোসেন।

রবিবার (৮ জানুয়ারি) দুপুরের দিকে দেশবিরোধী ষড়যন্ত্র করার অভিযোগে এই অভিযোগ দেওয়া হয়।

অভিযোগে পত্রে বলা হয়েছে, ৩ জানুয়ারি বাংলাদেশ গণঅধিকার পরিষদ নামক তথাকথিত রাজনৈতিক দলের সদস্য সচিব নুরুল হক নুর ওমরা হজ করার কথা বলে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গিয়ে অস্বীকৃত ইজরাইল রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট মেন্দি এন সাফাদির সাথে বৈঠক করে বাংলাদেশের নির্বাচিত সরকার উৎখাতের দেশবিরোধী ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। মোসাদ এজেন্ট মেন্দি এন সাফাদির সাথে নুরুল হক নুরের ছবি ও তার স্বীকারোক্তিমূলক কথোপকথন ইতোমধ্যেই ফেসবুকসহ বিভিন্ন সামাজিকমাধ্যমে এখন আলোচনার কেন্দ্রবিন্দু।

অভিযোগে আরও বলা হয়েছে, পবিত্র কাবাঘর তাওয়াফের নাম করে বিদেশে গিয়ে ইয়াহুদি চক্রের সাথে হাত মিলিয়ে নুরুল হক নুর প্রকৃতপক্ষে বাংলাদেশের রাষ্ট্র, সরকার ও পবিত্র ধর্ম ইসলামের মধ্যে বিভেদ সৃষ্টির হীন চক্রান্তে লিপ্ত। ইসলামের খোলসে মাথা ন্যাড়া করে টুপি পরে জুয়িশ-জায়নবাদী প্রজেক্ট বাস্তবায়নের জন্য বাংলাদেশের শান্তিপ্রিয় মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টির পাঁয়তারা করছে এবং সরকারের পদস্থ বিভিন্ন ব্যক্তিকে ফেসবুক লাইভে হুমকি-ধমকি দিচ্ছে।

এই বিষয়ে জানতে চাইলে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম অভিযোগ দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করা হবে।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com