• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

দুমকি উপজেলায় বিয়ের দাবি নিয়ে দুদিন ধরে প্রেমিকের বাড়িতে তরুণী

প্রকাশ: রবিবার, ৮ জানুয়ারি, ২০২৩ ১১:৩৬
আপডেট: রবিবার, ৮ জানুয়ারি, ২০২৩ ১১:৩৬

9666369 10

দুমকি উপজেলায় বিয়ের দাবি নিয়ে দুদিন ধরে প্রেমিকের বাড়িতে তরুণী

পটুয়াখালীর দুমকি উপজেলায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুদিন ধরে অনশন চালিয়ে যাচ্ছেন এক তরুণী। ঘটনাটি উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের পূর্ব জলিশা গ্রামের।

স্থানীয় সূত্রে জানা যায়, চার বছর আগে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ওই তরুণীর সঙ্গে দুমকি উপজেলার জলিশা গ্রামের যুবক রিয়াজুল ইসলাম রাব্বির ফেসবুকে পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেম হয়। এরপর বিয়ের প্রলোভনে রাব্বি তার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। কিন্তু বিয়ের কথা বললে রাব্বি অস্বীকৃতি জানিয়ে তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন।

ওই তরুণী বলেন, ‘রাব্বি আমার সব শেষ করে দিয়েছে। তার বাড়ির লোকজন আমাকে নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছে। জোর করে বাড়ি থেকে বের করে দেওয়ার পাঁয়তারা করছে। বিয়ে অথবা আত্মহত্যা ছাড়া এখন আমার আর কোনো পথ নেই।’

মেয়েটি এসে ওঠার পর থেকেই রাব্বি বাড়িছাড়া। তার ভাবি বলেন, ‘প্রমাণ ছাড়া এ রকম দাবি যে কেউই করতে পারে। তবে যদি ঘটনা সত্য হয় তাহলে আমরা বিষয়টি বিবেচনা করে দেখব।’

রাব্বির মা বলেন, ‘আমার বড় ছেলের বউ আর আমার ভাই এই মেয়েকে তাদের বাড়িতে দেখতে গিয়েছিল। দেখে পছন্দ না হওয়ায় বিয়ে হয়নি।’

দুমকি থানার ওসি মো. আবদুস সালাম বলেন, ৯৯৯-এ ফোন পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com