• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

তারেক ও জোবাইদার সম্পদ বাজেয়াপ্তে সিলেট মহানগর ছাত্রদলের মশাল মিছিল

প্রকাশ: সোমবার, ৯ জানুয়ারি, ২০২৩ ১২:১৪
আপডেট: সোমবার, ৯ জানুয়ারি, ২০২৩ ১২:১৪

966369850

তারেক ও জোবাইদার সম্পদ বাজেয়াপ্তে সিলেট মহানগর ছাত্রদলের মশাল মিছিল

প্রেস বিজ্ঞপ্তি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমানের সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশের প্রতিবাদে সিলেট মহানগর ছাত্রদলের উদ্যোগে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার রাতে নগরীর রিকাবীবাজার পয়েন্টে থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌহাট্টা পয়েন্টে এসে সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়।

সিলেট মহানগর ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক ও বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আকিরুল ইসলাম চৌধুরী জিসানের সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক সানোয়ার হোসেন সজীবের পরিচালনায় মশাল মিছিলে উপস্থিত ছিলেন- সিলেট মহানগর ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন চৌধুরী নাঈম, মদন মোহন কলেজ ছাত্রদলের আহবায়ক কমিটির ১নং সদস্য নোবেল হোসেন সায়েম, তাজপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আমিনুল হক, মহানগর ছাত্রদলের সদস্য শাহিন আহমদ, জাহাঙ্গীর আলম নাদিফ, কামরুল ইসলাম মিটু, এম সি কলেজ ছাত্রদল নেতা হোসেইন আহমেদ, শাহজালাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা জসিম লস্কর, মহানগর ছাত্রদল নেতা রাসেল মিয়া, দুলাল আহমদ, ফয়সল আহমেদ, ফরহাদ আহমেদ, রাসেদ খান, শরিফ মিয়া প্রমুখ।

এসময় পথসভায় ছাত্রদল নেতারা বলেন, মিথ্যা ও বানোয়াট মামলার রায় দিয়ে তারুন্যের অহংকার তারেক রহমানের ভাবমূর্তি নষ্ট করার যে অপকৌশল সরকার শুরু করেছে তা কখনো সফল হবে না, অনতিবিলম্বে উক্ত রায় প্রত্যাহার করার জোড় দাবি জানান বক্তারা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com