• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাষ্ট্র মেরামতের জন্যই আমরা কাজ করে যাচ্ছি : আলাল

প্রকাশ: সোমবার, ৯ জানুয়ারি, ২০২৩ ১:৫০
আপডেট: সোমবার, ৯ জানুয়ারি, ২০২৩ ১:৫০

966258 8

রাষ্ট্র মেরামতের জন্যই আমরা কাজ করে যাচ্ছি : আলাল

আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক ওবায়দুল কা‌দে‌রের উদ্দেশ্যে বিএনপি’র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, ‘দেশটা ধ্বংস করে এখন আলোচনা কেন? আর আলোচনা হলেও সে দায়িত্ব আপনাদের মধ্যে পড়ে না।’ রবিবার (৮ জানুয়ারি) লালমনিরহাট জেলা বিএনপির উদ্যোগে দলটির ঘোষিত ‘রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা ব্যাখ্যা ও বিশ্লেষণ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

আলাল বলেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলছে আলোচনার মাধ্যমে সবকিছু সমাধান করা সম্ভব। আরে ভাই এত তাড়া কিসের? আপনার দলের যত কুকীর্তি আছে আরো বের হতে দেন। যে দল একটা মঞ্চ তৈরি করতে গিয়েও দুর্নীতি করে। মঞ্চ হুরহুরিয়ে ভেঙে পড়ে। দেশটা ধ্বংস করে এখন আলোচনা কেন? আর আলোচনা হলেও সে দায়িত্ব আপনাদের মধ্যে পড়ে না।’

তি‌নি ব‌লেন, ‘রাষ্ট্র মেরামত শব্দটা আমরা নিয়েছি আমাদের পরবর্তী প্রজন্মের কাছ থেকে। কোনো রাজনীতিবিদ দার্শনিক এর কাছ থেকে নেওয়া হয়নি। যখন সড়ক দুর্ঘটনা এবং বিভিন্ন ঘটনায় মানুষ নিহত হচ্ছিল তখন রাস্তায় আন্দোলন করেছিল আমাদের সন্তানেরা। তারা প্রথম রাস্তায় সাইনবোর্ড লাগিয়েছিল রাষ্ট্রের কাজ চলছে থামুন। এই শব্দগুলোই আমাদের পছন্দ হয়েছে যে আসলেই তো রাষ্ট্রের মেরামত প্রয়োজন।’

তিনি বলেন,‘যখন রাষ্ট্রের মূল কাঠামো ভেঙে পড়ে তখন পূর্ণাঙ্গভাবে রাষ্ট্র মেরামত করা প্রয়োজন। রাষ্ট্র মেরামতের জন্যই আমরা কাজ করে যাচ্ছি।’

যুবদলের সাবেক এই সভাপতি বলেন, ‘রাজনৈতিক পরাজয় আওয়ামী লীগের হয়েছে। তাদের পরাজয় সেদিন হয়েছে আমাদের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিহীন বিএনপির মোকাবেলা করতে তারা সম্পর্ণ রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করেছে।’

আলোচনা সভায় লালমনিরহাট জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ে নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com