• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিনোদন

আকাশচুম্বী পারিশ্রমিক নিয়ে দক্ষিণী সিনেমায় শ্রীদেবীর তনয়া জাহ্নবী

প্রকাশ: সোমবার, ৯ জানুয়ারি, ২০২৩ ৭:২৩
আপডেট: সোমবার, ৯ জানুয়ারি, ২০২৩ ৭:২৩

9665874 5

আকাশচুম্বী পারিশ্রমিক নিয়ে দক্ষিণী সিনেমায় শ্রীদেবীর তনয়া জাহ্নবী

বলিউডের প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর তনয়া জাহ্নবী কাপুর। বি-টাউনে পা রাখার পর থেকেই নিজেকে প্রমাণ করে চলেছেন তিনি। কাজ করেছেন সময়ের জনপ্রিয় অভিনেতা ও পরিচালকদের সঙ্গে। সেই সুবাদে এবার দক্ষিণী সিনেমায় অভিনয়ের ডাক এসেছে তার। সেখানে তার বিপরীতে দেখা যাবে মেগাস্টার জুনিয়র এনটিআরকে।

তবে এ সিনেমা নিয়ে আলোচনায় এসেছে জাহ্নবীর পারিশ্রমিকের কারণে। দক্ষিণের সিনেমাটিতে কাজের জন্য আকাশচুম্বী পারিশ্রমিক চেয়েছেন অভিনেত্রী। সম্প্রতি জাহ্নবী কলিউডের আলোচিত সিনেমা ‘এনটিআর-৩০’-তে চুক্তিবদ্ধ হয়েছেন বলে ভারতীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। জানা গেছে, এই সিনেমায় অভিনয়ের জন্য তিনি নাকি দক্ষিণী সেনসেশন রাশ্মিকা মান্দানার পাঁচ কোটি রুপির চেয়েও বেশি পারিশ্রমিক চেয়েছেন। এরপরই বিষয়টি নিয়ে বলিউডজুড়ে শুরু হ্নয় আলোচনা। দক্ষিণী সিনেমায় বলিউড অভিনেত্রী আলিয়া ভাট ও মৃণাল ঠাকুর গত বছর সফলতার মুখ দেখেন। তাদের এমন সফলতার জন্য বলিউড অভিনেত্রীরা এখন দক্ষিণী পরিচালকদের পছন্দের তালিকায় শীর্ষে। সেই সুযোগটাই নিচ্ছেন জাহ্নবী। চেয়েছেন আকাশছোঁয়া পারিশ্রমিক।

তবে কত টাকা তিনি দাবি করেছেন সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। ভারতীয় গণমাধ্যমে জাহ্নবীর ঘনিষ্ঠ এক সূত্র জানায়, “জাহ্নবী এখনই তার দাবি কত, সেটি জানাতে চাইছেন না। ‘এনটিআর-৩০’ ছবির প্রযোজক ও পরিচালকের সঙ্গে আমাদের কথা চলছে। সবকিছু ঠিক থাকলে খুব তাড়াতাড়ি জাহ্নবীর নতুন পারিশ্রমিকের বিষয়টি সবাইকে জানানো হবে।” এর আগে জাহ্নবী প্রতি সিনেমার জন্য এক কোটি টাকা পারিশ্রমিক নিতেন। এক লাফে তিনি পাঁচ কোটির ওপরে পারিশ্রমিক দাবি করে চমকে দিয়েছেন সবাইকে।

জাহ্নবী কাপুরকে সবশেষ ২০২২ সালে ‘মিলি’ সিনেমায় অভিনয় করতে দেখা যায়। বাবার প্রযোজনায় এটি তার প্রথম ছবি। সিনেমাটি বক্স অফিসে ব্যবসা ভালো না করতে পারলেও তার অভিনয় হয়েছিল প্রশংসিত। এ ছাড়া তার মুক্তির অপেক্ষায় থাকা সিনেমার তালিকায় রয়েছে বাওয়াল ও মিস্টার অ্যান্ড মিসেস মাহি। ‘বাওয়াল’ সিনেমায় প্রথমবারের মতো অভিনেতা বরুণের সঙ্গে দেখা যাবে জাহ্নবীকে। ছবিটি পরিচালনা করেছেন নিতেশ তিওয়ারি। সিনেমাটি ভারতসহ গোটা বিশ্বে মুক্তি পাবে এ বছরের ৭ এপ্রিলে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com