• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

অভিনয়ে নিজেকে কোনো গণ্ডির মধ্যে আটকে রাখতে চাইনি : বর্ষা

প্রকাশ: মঙ্গলবার, ১০ জানুয়ারি, ২০২৩ ৩:২৮
আপডেট: মঙ্গলবার, ১০ জানুয়ারি, ২০২৩ ৩:২৮

966632

অভিনয়ে নিজেকে কোনো গণ্ডির মধ্যে আটকে রাখতে চাইনি : বর্ষা

‘আমি একজন অভিনেত্রী। তাই অভিনয়ে নিজেকে কোনো গণ্ডির মধ্যে আটকে রাখতে চাইনি। সব সিনেমায় নায়িকাই হতে হবে, নাহলে ইমেজের ঘাটতি হবে, এটা আমি বিশ্বাস করি না।’ কথাগুলো বললেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা বর্ষা। প্রথমবারের মতো নায়িকা ইমেজ ভেঙে ভিলেনের চরিত্রে দেখা যাবে তাকে। নতুন ছবি ‘কিল হিম’তে ভিলেন চরিত্রেই দেখা যাবে বর্ষাকে।

এ নিয়ে বর্ষা বলেন, ‘একজন অভিনয়শিল্পীর কাজই হলো নিজেকে বিভিন্ন চরিত্রে মেলে ধরা, নিজেকে নিয়ে এক্সপেরিমেন্ট করা! আসলে নায়িকা নয়, আমি এমন একটি চরিত্রে অভিনয় করছি যার ব্যাপ্তী, গভীরতা বা ছাপ পুরো সিনেমায় রয়েছে। সাধারণত এ ধরনের চরিত্রকে ‘এন্টি হিরো’ বলা হয়। কেউ কেউ ভিলেনও ভাবতে পারেন। তবে আমি সেরকম ভাবছি না। কারণ, আমার চরিত্রটি কী সেটা পুরো সিনেমা না দেখলে কেউ অনুধাবন করতে পারবেন না।

‘কিল হিম’ ছবিতে বর্ষা নিজের চরিত্রটি নিয়ে আরও বলেন, ‘দেশ ও দেশের মানুষের শান্তির জন্য, মঙ্গলের জন্য কিছু মিশনে আমি অংশ নিচ্ছি, যেটা হয়তো আইনি ভাষায় অবৈধ। সিনেমার নায়ক সেটাকে মেনে নিতে পারেন না।’

তাহলে অনন্তর নায়িকা কে থাকছেন সিনেমায়? কিছুটা রহস্য রেখে দিলেন বর্ষা। বললেন, ‘সিনেমাজুড়ে প্রেম তো আমার সঙ্গেই হবে।’

মো. ইকবাল পরিচালিত এ সিনেমাটিতে নায়ক হিসাবে দেখা যাবে অনন্ত জলিলকে। তিনি একজন এজেন্টের ভূমিকায় অভিনয় করছেন। এ সিনেমার মাধ্যমে প্রথমবার নিজেদের প্রযোজনার বাইরে অভিনয় করছেন অনন্ত ও বর্ষা।

গত ডিসেম্বরে বগুড়ায় সিনেমাটির বেশিরভাগ অংশের শুটিং সম্পন্ন হয়েছে। আগামী রোজার ঈদে মুক্তির লক্ষ্যে এটি নির্মিত হচ্ছে বলে জানিয়েছেন নির্মাতা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com