• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

কর্মসূচির নামে জনদুর্ভোগ সহ্য করা হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ: মঙ্গলবার, ১০ জানুয়ারি, ২০২৩ ৫:০২
আপডেট: মঙ্গলবার, ১০ জানুয়ারি, ২০২৩ ৫:০২

96005 3

কর্মসূচির নামে জনদুর্ভোগ সহ্য করা হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপি পূর্বঘোষিত গণঅবস্থান কর্মসূচির নামে রাজধানীতে জনদুর্ভোগ সৃষ্টি করলে তা সহ্য করা হবে না। তবে, শান্তিপূর্ণ কর্মসূচি পালন করলে বাধা থাকবে না।

আজ মঙ্গলবার (১০ জানুয়ারি) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সদর দপ্তরে মুজিব কর্নার উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, রাজনৈতিক দল হিসেবে বিএনপির কর্মসূচিতে সরকার কখনো বাধা দেয়নি। কিন্তু, বিগত সব কর্মসূচিতে সহিংসতা হয়েছে। গণঅবস্থানের নামে রাস্তা অবরোধ, ভাঙচুর বা ধ্বংসাত্মক কাজ করলে নিরাপত্তা বাহিনী তা প্রতিহত করবে। তাদের সেভাবেই নির্দেশ দেওয়া আছে। কর্মসূচির নামে তারা অতীতে নানা সহিংসতা ও নাশকতা করেছে। সেসব অভিজ্ঞতার আলোকে আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি।

এ সময় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com