• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিভাগীয় গণঅবস্থান কর্মসূচি সফল করতে সিলেট জেলা ও মহানগর বিএনপির আহবান

প্রকাশ: মঙ্গলবার, ১০ জানুয়ারি, ২০২৩ ৯:২১
আপডেট: মঙ্গলবার, ১০ জানুয়ারি, ২০২৩ ৯:২১

966258 1

বিভাগীয় গণঅবস্থান কর্মসূচি সফল করতে সিলেট জেলা ও মহানগর বিএনপির আহবান

প্রেস বিজ্ঞপ্তি

ফ্যাসিস্ট, দুর্ণীতিবাজ, গণতন্ত্র হরণকারী সরকারের পদত্যাগ, অবৈধ সংসদ বাতিল, নির্দলীয়, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ নেতৃবৃন্দের মুক্তির দাবিতে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সিলেট রেজিষ্ট্রারী মাঠে সিলেট বিভাগীয় গণ অবস্থান কর্মসূচি পালন করবে সিলেট বিভাগ বিএনপি।

অবস্থান কর্মসূচিতে নেতৃত্ব দেবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গায়েশ্বর চন্দ্র রায় ও দলের যুগ্ম মহাসচির এডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

মঙ্গলবার সকালে সিলেট জেলা ও মহানগর বিএনপির যৌথ সভায় অনিবার্য কারন বসত গণ অবস্থান কর্মসূচির ভেন্যু কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পরিবর্তন করে রেজিষ্ট্রারী মাঠে করার সিদ্ধান্ত গৃহীত হয়।

যৌথ সভা শেষে রেজিষ্ট্রারী মাঠ পরিদর্শন করেছেন সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ।

সিলেট মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকির সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোেকেট এমরান আহমদ চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ সিদ্দিকী।

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, আওয়ামীলীগ সরকারের বেপরোয়া লুটপাট আর দুর্ণীতির ফলে দেশ আজ গভীর সংকটে। দেশের চলমান সংকট থেকে উত্তোরনের জন্য বিএনপি ১০ দফা আন্দোলন কর্মসূচি ও রাষ্ট্র কাঠামোকে মেরামত করার জন্য ২৭ দফা রূপরেখা ঘোষণা করা হয়েছে। এই কর্মসূচির ধারাবাহিকতায় আগামীকাল সারাদেশের ন্যায় সিলেটেও বিভাগীয় গণ অবস্থান কর্মসূচি পালিত হবে। এই কর্মসূচিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে অংশ নিতে হবে।

তিনি উক্ত কর্মসূচিতে দেশ বাঁচাতে, দেশের মানুষকে বাঁচাতে সিলেটবাসীকে অংশগ্রহণ করার জন্য আহবান জানান।

সভাপতির বক্তব্যে সিলেট মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকি বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে স্থায়ীভাবে মুক্ত করতে, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে গণ অবস্থান কর্মসূচিকে সফল করতে হবে।

এসময় আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সিলেট মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক রেজাউল হাসান কয়েস লোদী, জিয়াউল গনি আরেফিন জিল্লুর, নজিবুর রহমান নজিব, সালেহ আহমদ খছরু, মাহবুব কাদির শাহী, এডভোকেট রোকশানা বেগম শাহনাজ, সিলেট জেলা বিএনপি নেতা এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী, জেলা বিএনপি নেতা ফখরুল ইসলাম ফারুক, মুহিউস সুন্নাহ চৌধুরী নার্গিস, এডভোকেট বদরুল ইসলাম, এডভোকেট আবু তাহের, এডভোকেট সাঈদ আহমদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মোর্শেদ, জেলা বিএনপি নেতা এডভোকেট আল আসলাম মুনিম, মহানগর বিএনপির সদস্য আফজল হোসেন, আবুল কালাম, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খাঁন, জেলা বিএনপি নেতা রফিকুল ইসলাম শাহপরান, ডা. নাজিম উদ্দিন, এডভোকেট মোস্তাক আহমদ, শাহিন আলম জয়, আবুল কাশেম, এডভোকেট ওবায়দুর রহমান ফাহমী, জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদখ ফজলে রাব্বী আহসান প্রমূখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com