• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

গণ অবস্থান সফল করতে সিলেট জেলা বিএনপির গণসংযোগ

প্রকাশ: মঙ্গলবার, ১০ জানুয়ারি, ২০২৩ ১১:৪৫
আপডেট: মঙ্গলবার, ১০ জানুয়ারি, ২০২৩ ১১:৪৫

966369850 1

গণ অবস্থান সফল করতে সিলেট জেলা বিএনপির গণসংযোগ

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সরকারের দূর্ণীতি ও লুটপাটের কারনে দেশের মানুষ অতিকষ্টে দিনাতিপাত করছে। অনেক মানুষ এখন দরিদ্রসীমার নিচে বসবাস করছে। দ্রব্য মূল্যের উর্ধগতির কারণে মানুষ কষ্টে আছে। সরকার ক্ষমতায় আসার পূর্বে বলেছিলো ১০ টাকা কেজি দামে চাউল খাওয়াবে কিন্ত মানুষ বর্তমানে ৭০/৮০ টাকা দরে চাউল কিনে খাচ্ছে। সরকারের অন্যায় অবিচারের বিরুদ্ধে সবাই কে ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ হাজার হাজার নেতা কর্মী কে তীব্র আন্দোলনের মাধ্যমে কারাগার থেকে মুক্ত করতে হবে। এই দেশকে স্বৈরাচার মুক্ত করতে হবে, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। সর্বোপরি এই আওয়ামীলীগ সরকারের বিদায় নিশ্চিত করে দেশে জনগণের সরকার প্রতিষ্টা করতে হবে।
মঙ্গলবার, জানুয়ারি ১০, ২০২৩, সন্ধ্যায় বিএনপির বিভাগীয় গণসমাবেশ সফল করতে সিলেট জেলা বিএনপির উদ্যোগে নগরীর বিভিন্ন এলাকায় গণসংযোগ ও প্রচারপত্র বিতরণকালে তিনি এসব কথা বলেন।
এসময় সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, সরকারের ভয়াবহ লুটপাটের কারনে দেশ আজ বিপর্যস্ত। দেশের অর্থনীতি ধ্বংস হয়ে গেছে। মানুষ আজ অনাহারে অর্ধাহারে দিনাতিপাত করছে। মানুষের ভোটের অধিকার নেই, কথা বলার স্বাধীনতা নেই। পুরো দেশকে কারাগারে রুপান্তর করা হয়েছে। এমন পরিস্থিতি থেকে উত্তারেন জন্য আওয়ামলীলীগ সরকারের পদত্যাগ করার কোন বিকল্প নেই। তাই আগামী দিনের আন্দোলন সংগ্রামে সবাই ঐক্যবদ্ধভাবে রাজপথে থাবতে হবে।
এসময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, জেলা বিএনপি নেতা এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, এডভোকেট মুজিব আহমদ, কোহিনূর আহমদ, শাকিল মোর্শদ, আহাদ চৌধুরী শামীম, এডভোকেট মোস্তাক আহমদ, আর্জুন ঘোষ, বখতিয়ার আহমদ এমরান, শাহীন আলম জয়, আশ্রাফ বাহার, আব্দুল কাশেম, জালাল আহমদ খান, আমিনুর রশিদ টিপু, এনাম উদ্দিন, জিয়া আহমদ, জাবের তাফাদার, আব্দুল মজিদ প্রমূখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com