• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জি এম কাদেরের কাছে ক্ষমা চাইলেন মশিউর রহমান রাঙ্গা

প্রকাশ: শুক্রবার, ২০ জানুয়ারি, ২০২৩ ১০:৩৯
আপডেট: শুক্রবার, ২০ জানুয়ারি, ২০২৩ ১০:৩৯

96663632

জি এম কাদেরের কাছে ক্ষমা চাইলেন মশিউর রহমান রাঙ্গা

বেফাস মন্তব্যের কারণে জাপা চেয়ারম্যান জি এম কাদেরের কাছে আনুষ্ঠানিক ক্ষমা চেয়েছেন বিরোধী দলের চীফ হুইপ মশিউর রহমান রাঙ্গা।

গতকাল বৃহস্পতিবার বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি’র সভাপতিত্বে তার সংসদীয় কার্যালয়ে সংসদীয় দলের বৈঠকে ক্ষমা চেয়েছেন মশিউর রহমান রাঙ্গা। বৈঠক শেষে জি এম কাদের বলেন, প্রেসিডিয়ামের বৈঠকে আলোচনা শেষে তাকে মাফ করার বিষয়ে সিদ্ধান্ত জানাব। দীর্ঘদিন অসুস্থতা কাটিয়ে দলের এমপিদের নিয়ে বৈঠক করলেন রওশন। এতে ২৬ জন সংসদ সদস্যের মধ্যে ১৮ জন উপস্থিত ছিলেন। বৈঠকে আবু হোসেন বাবলা ও কাজী ফিরোজ রশীদ দলের ঐক্য ধরে রাখতে বক্তব্য রাখেন।

তারা বলেন, শীর্ষ নেতৃত্বে কোন্দল থাকলে জাপাকে কোন ভাবেই এগিয়ে নেয়া যাবে না। আপনারা সব কোন্দল মিটিয়ে একসঙ্গে পথ চলুন। তাহলে মানুষ দলকে গ্রহণ করবে। নির্বাচনে ফলাফল ভালো হবে। জবাবে রওশন বলেন, আমাদের মধ্যে কোন বিরোধী নেই। একসঙ্গে পথ চলছি, চলব। আপনারাও ঐক্যবদ্ধভাবে চলুন। এলাকায় কাজ করুন। সামনের উপনির্বাচন গুলোতে যেন পার্টির প্রতিনিধিরা বিজয় লাভ করতে পারে।

তিনি বলেন, আমরা সত্যিকারের বিরোধী দলের ভূমিকায় যেতে চাই। এজন্য মিলে মিশে কাজ করতে হবে। সংসদে যখন এই বৈঠক চলছিল ঠিক তখন জাতীয় পার্টির বহিস্কৃত নেতা জিয়াউল হক মৃধার মামলায় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের দলীয় কার্যক্রমে যে নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল আদালতের পক্ষ থেকে তা বহাল রাখার খবর আসে। যদি মিলেমিশে দল পরিচালনা করার সিদ্ধান্ত হয় তবে জি এম কাদেরকে কেন সবকিছু থেকে দূরে সরিয়ে রাখা হচ্ছে এমন প্রশ্নের জবাবে জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, বিষয়টি নিয়ে আমরাও অনেকটা উদ্বিগ্ন। সত্যিকার অর্থে এটি একেবারেই আদালতের এখতিয়ার। আশাকরি আদালতের মাধ্যমে এই সমস্যার দ্রুত সমাধান হবে। সভায় উপস্থিত ছিলেন বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি, ব্যরিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, কাজী ফিরোজ রশিদ এমপি, মো. মুজিবুল হক চুন্নু এমপি, ফখরুল ইমাম এমপি, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, নাসরিন জাহান রতনা এমপি, পীর ফজলুর রহমান এমপি, গোলাম কিবরিয়া টিপু এমপি, আহসান আদেলুর রহমান এমপি, মো. নূরুল ইসলাম তালুকদার এমপি, শামীম হায়দার পাটোয়ারী এমপি, মো. রুস্তম আলী ফরাজী এমপি, রানা মোহাম্মদ সোহেল এমপি, পনির উদ্দিন আহমেদ এমপি, রওশন আরা মান্নান এমপি, বেগম শেরীফা কাদের এমপি, নাজমা আকতার এমপি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com