• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

টঙ্গী বিশ্ব ইজতেমা আখেরী মোনাজাতের দিন যেসব রাস্তা বন্ধ

প্রকাশ: শনিবার, ২১ জানুয়ারি, ২০২৩ ২:২৬
আপডেট: শনিবার, ২১ জানুয়ারি, ২০২৩ ২:২৬

 

টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে আগামীকাল রবিবার (২১ জানুয়ারি) ১০টা থেকে ১২টার মধ্যে দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত হওয়ার কথা রয়েছে। এদিন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে গাজীপুরের ভোগরা বাইপাস সহ বেশ কিছু রাস্তা বন্ধ থাকবে বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোল্যা নজরুল ইসলাম।

আখেরি মোনাজাত উপলক্ষ্যে গাজীপুর ট্রাফিকব্যবস্থাকে ঢেলে সাজানো হবে বলে জানিয়েছেন তিনি।

শনিবার সকালে টেশিস শিল্প সংস্থার মাঠে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, আখেরি মোনাজাতে দেশ-বিদেশের লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেবেন। এ উপলক্ষ্যে আমরা প্রস্তুত রয়েছি। মোনাজাত উপলক্ষ্যে বেশ কয়েকটি বিশেষ বাস ও ট্রেন চলাচল করবে।

তিনি আরও বলেন, আখেরি মোনাজাতে অংশ নেওয়া ধর্মপ্রাণ মুসল্লিদের যাতায়াত সুগম করার জন্য শনিবার রাত ১২টার পর থেকে টঙ্গী-কামারপাড়া রোড, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে গাজীপুরের ভোগরা বাইপাস পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ থাকবে। এ ছাড়া ময়মনসিংহ ও গাজীপুরগামী যানবাহন গাবতলী দিয়ে কোনাবাড়ি হয়ে এবং ময়মনসিংহ থেকে ঢাকাগামী যানবাহনগুলোকে ভোগরা বাইপাস দিয়ে ৩০০ ফিট রাস্তা ব্যবহার করে চলাচল করতে বলা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ ইব্রাহিম খান, উপপুলিশ কমিশনার (সদর ও অর্থ) মোহাম্মদ ইলতুৎ মিশ, উপপুলিশ কমিশনার মাহবুব-উজ-জামান প্রমুখ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম