• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

দেশে এখন খাদ্যের কোনো ঘাটতি নেই : স্থানীয় সরকারমন্ত্রী

প্রকাশ: রবিবার, ২২ জানুয়ারি, ২০২৩ ২:৫৯
আপডেট: রবিবার, ২২ জানুয়ারি, ২০২৩ ২:৫৯

9600235 1

দেশে এখন খাদ্যের কোনো ঘাটতি নেই : স্থানীয় সরকারমন্ত্রী

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও জনগণের ভোটে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয় হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম।

তিনি বলেছেন, শেখ হাসিনার সরকার দেশের অর্থনীতির চাকাকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে উত্তরণ করেছে। বাংলাদেশকে উন্নয়নশীল দেশে পরিণত করেছে। দেশে এখন খাদ্যের কোনো ঘাটতি নেই।

শনিবার (২১ জানুয়ারি) সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের সম্প্রসারিত নতুন প্রশাসনিক ভবন উদ্বোধন ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত সরকার তাদের সময়ে দেশের কথা চিন্তা না করে নিজেদের স্বার্থের কথাই বেশি চিন্তা করেছে। বিএনপির শাসনামলে দেশের প্রতিটি সেক্টর ধ্বংস করা হয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে আওয়ামী লীগ সরকার দেশকে উন্নতির চূড়ান্ত স্তরের দিকে নিয়ে যাচ্ছে।

তাজুল ইসলাম আরও বলেন, বাংলাদেশের উন্নয়ন ও মানুষের ভাগ্যের পরিবর্তনে কাজ করছেন শেখ হাসিনা। দেশের এ উন্নয়ন বাধাগ্রস্ত করতে নানা ষড়যন্ত্র হচ্ছে। আওয়ামী লীগ নেতাকর্মীরা সেসব ষড়যন্ত্র সফল হতে দেবে না। আগামী জাতীয় নির্বাচনে দেশের মানুষের ভোটেই আওয়ামী লীগের আবারও নিরঙ্কুশ বিজয় অর্জিত হবে। এজন্য বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।

অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. এ কে আব্দুল মোমেন বলেন, সিলেটে গত বছর স্মরণকালের ভয়াবহ বন্যা মোকাবিলায় বর্তমান সরকার সফল হয়েছে। এ বন্যায় কেউ না খেয়ে মারা যায়নি।

তিনি বলেন, ৫০ বছরের মধ্যে এই প্রথম সুরমা নদীর ড্রেজিং শুরু হয়েছে। দেশে দরিদ্র মানুষের জীবনমানের উন্নয়ন হচ্ছে। উন্নয়নের অগ্রযাত্রা ধরে রাখতে হবে।

সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমানের সভাপতিত্বে ও ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা এহসানুল হক ফেরদৌস ও ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাংবাদিক শাহ মুজিবুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট-৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিব, স্থানীয় সরকার বিভাগের সচিব মুহাম্মদ ইবরাহিম, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী শেখ মোহাম্মদ মহসিন, সিলেট জেলা পুলিশ সুপার (এসপি) আব্দুল্লাহ আল মামুন, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলী ও বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর প্রমুখ।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সীমা শারমিন, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়জুল ইসলাম মানিক, সাধারণ সম্পাদক আব্দুল বাছিত টুটুল ও যুগ্ম সাধারণ সম্পাদক মুহিব উদ্দিন বাদল প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com