• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

২৫ জানুয়ারী সমাবেশ সফলে নয়াপল্টনে বিএনপির লিফলেট বিতরণ

প্রকাশ: মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০২৩ ২:৪৩
আপডেট: মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০২৩ ২:৪৩

9666002 2

২৫ জানুয়ারী সমাবেশ সফলে নয়াপল্টনে বিএনপির লিফলেট বিতরণ

ঢাকার সমাবেশ সফলের আহ্বান জানিয়ে রাজধানীতে লিফলেট বিতরণ করেছে বিএনপি। আজ মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের ফুটপাতের দোকান ও পথচারীর মধ্যে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম এই লিফলেট বিতরণ করেন।

যুগপৎ আন্দোলনের চতুর্থ কর্মসূচি হিসেবে আগামীকাল বুধবার দেশব্যাপী জেলা ও মহানগরে বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি। কেন্দ্রীয়ভাবে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।

লিফলেট বিতরণের সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম, সহ-ধর্মবিষয়ক সম্পাদক আব্দুল বারী ড্যানি, সহ-তথ্য ও গবেষণা সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল, সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা কাজী ইফতেখায়রুজ্জামান শিমুল, মোরশেদ আলম, ছাত্রদলের যুগ্ম সম্পাদক সাফি ইসলাম প্রমুখ নেতা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com