• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

পুলিশ যেমন বিপদে পাশে দাঁড়ায়, তেমনি আপনারাও সহায়তা করুনঃ ডিএমপি প্রধান

প্রকাশ: মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০২৩ ৪:১৯
আপডেট: মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০২৩ ৪:১৯

 

পুলিশ সর্বদা আইন-শৃঙ্খলা রক্ষায় কাজ করে এমন মন্তব্য করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক জনগনের প্রতি আহবান জানিয়ে বলেছেন আপনাদের এলাকায় যারা মাদকসেবী, মাদক কারবারি এবং বিভিন্ন অপরাধে জড়িত তাদের তথ্য দিয়ে আমাদের সহায়তা করবেন।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) ডিএমপির ওয়ারী জোন আয়োজিত শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ডিএমপি প্রধান বলেন, ‘আপনারা তথ্য দিয়ে আমাদের সহায়তা করলে আপনাদেরই এলাকায় শান্তি বিরাজ করবে। কেননা আপনারা সহযোগিতার হাত না বাড়ালে পুলিশের পক্ষে সব ধরনের তথ্য পাওয়া সম্ভব নয়।’

তিনি আরও বলেন, ‘পুলিশ যেমন বিপদে-আপদে আপনাদের পাশে দাঁড়ায়, তেমনি তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করা আপনাদেরও নৈতিক দায়িত্ব। আপনাদের সঙ্গে নিয়েই আমরা ভালো কাজ করতে চাই।’

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম