• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নাজিরপুর উপজেলা পরিষদের উপনির্বাচনের তফসিল ঘোষনা

প্রকাশ: মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০২৩ ৮:৪৭
আপডেট: মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০২৩ ৮:৪৭

960001 2 1

নাজিরপুর উপজেলা পরিষদের উপনির্বাচনের তফসিল ঘোষনা

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি ঃ পিরোজপুরের নাজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষনা করা হয়েছে। উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: ছিদ্দিকুর রহমান উপ-নির্বাচনের তফসিল ঘোষনার তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার (২৩ জানুয়ারী) বিকেল ৫টায় নির্বাচন কমিশন কর্তৃক তফসিল ঘোষনার একটি আদেশ উপজেলা নির্বাচন অফিসে প্রেরন করা হয়েছে। এতে আগামী ১৬ মার্চ বৃহস্পতিবার উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন তারিখ নির্ধারন করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৯ ফেব্রুয়ারি বাছাই তারিখ ২০ ফেব্রুয়ারি এবং মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ তারিখ ২৭ ফেব্রুয়ারি।
জানা গেছে গত ১ নভেম্বর ২০২২ নাজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মাষ্টার অম্যুল রঞ্জন হালদার হার্ট আর্টক করে মারা যান। তিনি উপজেলা পরিষদের দুইবারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। তার মৃত্যুর পর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোস্তফিজুর রহমান রঞ্জু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com