• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

ঝিনাইদহে এক্সপ্রেস জোনের কার্যক্রম বন্ধের দাবিতে মানববন্ধন

প্রকাশ: মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০২৩ ৯:০৩
আপডেট: মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০২৩ ৯:০৩

 

ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহে এক্সপ্রেস জোনের কার্যক্রম বন্ধের দাবিতে রং মিস্ত্রিদের মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার সকালে শহরের পোস্ট অফিস মোড়ে এ মানববন্ধনের আয়োজন করে জেলা রং মিস্ত্রী শ্রমিক ইউনিয়ন। এতে জেলার কয়েক’শ রং মিস্ত্রী ব্যানার, ফেস্টুন, লিফলেট নিয়ে ঘন্টাব্যাপী মানববন্ধনে অংশ নেয়। এসময় জেলা রং মিস্ত্রী শ্রমিক ইউনিয়নের সভাপতি মিজানুর রহমান, সাধারন সম্পাদক ইউসুফ আলী কাজল, সহ-সভাপতি জাকিরুল ইসলাম বাবু, যুগ্ম-সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক মনোয়ার হোসেন, সদস্য বাবু মিয়াসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তরা বলেন, বার্জারসহ বিভিন্ন রং কোম্পানী এক্সপ্রেস জোন খোলায় রং মিস্ত্রীদের কাজের সাংঘর্ষিক হচ্ছে। ফলে তাদের কাজ কর্ম দিন দিন কমে যাওয়ায় সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। তাই দ্রুত এক্সপ্রেস জোন বন্ধ করার দাবি জানান তারা।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম