• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

কারাগারে গুরুতর অসুস্থ রুহুল কবির রিজভী,জানালেন স্ত্রী

প্রকাশ: মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০২৩ ৯:০৮
আপডেট: মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০২৩ ৯:০৮

966025 1

কারাগারে গুরুতর অসুস্থ রুহুল কবির রিজভী,জানালেন স্ত্রী

কারাবন্দি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী অসুস্থ হয়ে পড়েছেন। গতকাল সোমবার দুপুর থেকেই তিনি অসুস্থ বলে জানিয়েছেন তার স্ত্রী আরজুমান আরা আইভী।

আরজুমান আরা আইভী জানান, রিজভী কারাগারে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। গতকাল সোমবার দুপুরে তিনি পেটে প্রচণ্ড ব্যথা অনুভব করেন। সঙ্গে বমিও হয়েছে। পরে তাকে কারাগারের ভেতরে কারা হাসপাতালে নেওয়া হয়েছে বলে জেনেছেন।

আজ মঙ্গলবার সন্ধ্যায় কালবেলাকে তিনি বলেন, ‘আমি গতকাল সোমবার কারা গেটে গিয়েছিলাম কিছু বই দিতে। সে সময় কিছুই জানতে পারিনি।’

রিজভীর স্ত্রী আরও জানান, স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনের সময় রুহুল কবির রিজভী পেটে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছিলেন। তখন দেশে ও পরে বিদেশে তার পেটে অস্ত্রোপচার হয়। এরপর মাঝেমধ্যে তার পেটে সমস্যা হতো। সেই থেকে প্রায় ৩০ বছর ধরে রিজভী হাতের স্পর্শে খাবার খান না। খোলা পানিও খান না।

চিকিৎসকের পরামর্শে বোতলজাত পানি পান করতে হয় ছাত্রদলের সাবেক সভাপতি রিজভীকে। তিনি পানির বোতল পাঠিয়েছেন কারাগারে। কিন্তু রিজভীকে খেতে দেওয়া হচ্ছে কি না তা জানেন না। অনতিবিলম্বে রুহুল কবির রিজভীকে নিঃশর্ত মুক্তি দিয়ে উন্নত ও সুচিকিৎসার দাবি জানান তার স্ত্রী আরজুমান আরা।

রিজভীর অসুস্থতার বিষয়ে জানতে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মোহাম্মদ মাহবুবুল ইসলাম ও হাসান মোহাম্মদ তৌহিদুল ইসলামকে একাধিবার ফোন দিলেও তারা ফোন ধরেননি।

উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশকে ঘিরে ৭ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়। ওইদিনই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়ে প্রায় সাড়ে চার শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়।

সেদিন রুহুল কবির রিজভীকেও আটক করে কারাগারে নেওয়া হয়। সম্প্রতি তাকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তিনি কারাগারে যাওয়ার আগে দলের বিভিন্ন বিষয়ে গণমাধ্যমের সাথে নিয়মিত কথা বলতেন। বিশেষ করে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ও হামলা-মামলা নিয়ে নিয়মিত সংবাদ সম্মেলন করতেন রিজভী।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com