• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজধানীর মিরপুরে জামায়াতের সমাবেশে পুলিশের বাধা, আটক ৯

প্রকাশ: মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০২৩ ৯:২৯
আপডেট: মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০২৩ ৯:২৯

96663256 8

রাজধানীর মিরপুরে জামায়াতের সমাবেশে পুলিশের বাধা, আটক ৯

ডেস্ক নিউজ
রাজধানীর মিরপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমাবেশে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এ সময় সমাবেশ থেকে ৯ জনকে আটক করা হয়েছে বলেও দাবি করেছে দলটি। তবে পুলিশ বলছে, কাউকে আটক করা হয়নি।

আজ মঙ্গলবার পাঠ্যপুস্তকে বিতর্কিত তথ্য সংযোজন; সুইডেনে পবিত্র কোরআন পোড়ানোর প্রতিবাদে এবং অবিলম্বে শিক্ষা কারিকুলাম থেকে আপত্তিকর অধ্যায় প্রত্যাহার করার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে জামায়াতের ঢাকা মহানগরী উত্তর শাখা। মঙ্গলবার দুপুরে বিক্ষোভ মিছিলটি রাজধানীর মিরপুর-১০ গোল চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেওড়পাড়া এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য মু. আতাউর রহমান সরকার অভিযোগ করে বলেন, সমাবেশে পুলিশ অতর্কিত হামলা চালিয়ে পথচারীসহ ৯ জনকে আটক করেছে।

তবে মিরপুর মডেল থানার ওসি মোহাম্মদ মহসিন কালবেলাকে বলেন, জামায়াতের কাউকে আটক করা হয়নি। একই কথা বলেন কাফরুল থানার ওসি মো. হাফিজুর রহমান। তিনি বলেন, এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

এদিকে সমাবেশে ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম বলেন, সুইডেনে পবিত্র কোরআন শরিফ পুড়িয়ে মুসলমানদের হৃদয়ে আঘাত হেনেছে কুলাঙ্গাররা। একইভাবে বাংলাদেশে জাফর ইকবালের মতো কুলাঙ্গাররা পাঠ্যপুস্তকে ধর্মবিদ্বেষ ঢুকিয়ে নতুন প্রজন্মকে নাস্তিকতাবাদের দিকে ঠেলে দিচ্ছে।

তিনি বলেন, তরুণ প্রজন্মকে ধর্মবিদ্বেষী বানানোর জন্য পাঠ্যপুস্তকে ইসলাম বিদ্বেষ ঢুকানো হয়েছে। বাংলাদেশের তরুণ প্রজন্মকে নাস্তিক বানানোর ষড়যন্ত্র রুখে দিতে হবে। অবিলম্বে এই পাঠ্যপুস্তক বাতিল করতে হবে। নতুবা এর বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তিনি।

তিনি অবিলম্বে কোরআনে অগ্নিসংযোগকারী উগ্রবাদীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার আহ্বান জানান। অন্যথায় বিশ্বের মুসলিমরা সুইডেনের সাথে সব সম্পর্ক ছিন্ন করতে বাধ্য হবে। একইসঙ্গে তিনি বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূতকে ডেকে প্রতিবাদ জানানোর আহ্বান জানান।

মহানগরী সেক্রেটারি বলেন, নির্যাতন ও গ্রেপ্তার করে আন্দোলন দমন করা যাবে না। অবিলম্বে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান, আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী, এটিএম আজহারুল ইসলাম, মাওলানা আ ন ম শামসুল আলম, অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ও মাওলানা রফিকুল ইসলাম খানসহ সব রাজবন্দির নিঃশর্ত মুক্তি দিতে হবে।

এ সময় সমাবেশে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, নাজিম উদ্দিন মোল্লা ও ডা. ফখরুদ্দীন মানিক, ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য জামাল উদ্দীন, মু. আতাউর রহমান সরকার ও নাসির উদ্দীন, শহীদুলুল্লাহ ও ছাত্রনেতা আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com