ডেস্ক নিউজ
চাঁদপুরে টাকা অভাবে একবছর বয়সী কন্যা সন্তানকে বিক্রি করলেন বাবা। দুই কন্যা সন্তান ও স্ত্রীকে নিয়ে সংসার বশির মজুমদারের। সম্প্রতি একটি সড়ক দুর্ঘটনায় পা ভেঙে যায় তার। পরে এতে রড লাগানো হয়। টাকার সঙ্কটে সেই রড খুলতে পারছেন না তিনি। উপরন্তু বিভিন্ন ব্যক্তি ও এনজিওর কাছে আছে প্রায় ৫ লাখ টাকার ঋণ। চিকিৎসা খরচ ও ঋণের টাকা যোগাতে তাই বিক্রি করে দিয়েছেন একবছর বয়সী কন্যা শিশুকে।
ঘটনাটি ঘটেছে হাজীগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ড খাটরা-বিলওয়াই মজুমদার বাড়িতে। বিক্রি হওয়া সেই কন্যার নাম জুবেদা আক্তার মিনা। সোমবার, মার্চ ২১, দুপুরে সরেজমিনে গিয়ে ঘটনার সত্যতা পাওয়া যায়।
শিশুর মা আছমা বেগম জানান, রোববার চাঁদপুরে কোর্ট এভিডেভিড এর মাধ্যমে শিশুকে বিক্রি করেন। ঋণগ্রস্থ থাকায় শিশুকে বিক্রি করার সিদ্ধান্ত নেন তারা। এছাড়া তার স্বামী বশির মজুমদার অসুস্থ ও বেকার।
সূত্রঃ যমুনা টিভি













