• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ফিচার পোস্ট

বিরামপুরে টিসিবির পণ্য এখন শহর ছেড়ে – গ্রামে

প্রকাশ: বুধবার, ২৩ মার্চ, ২০২২ ৯:৫৭
আপডেট: বুধবার, ২৩ মার্চ, ২০২২ ৯:৫৭

12 1
 

মোরশেদ মানিক, দিনাজপুর প্রতিনিধি :

দিনাজপুরের বিরামপুর উপজেলা শহরেরগন্ডি পেরিয়ে এখন ইউনিয়নের প্রত্যন্ত গ্রামে। তারই ধারাবাহিকতায় দিওড় ইউনিয়নে পবিত্র রমজান মাস উপলক্ষে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রয়ের কার্যক্রমের শুভ উদ্বোধন হয়েছে।২৩ মার্চ বুধবার দুপুরে উপজেলার ৪ নং-দিওড় ইউনিয়ন পরিষদ চত্বরে টিসিবির পণ্য বিক্রয়ের শুভ উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডল। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সচিব মাসুদুর রহমান,ইউপি সদস্য ইন্তাজ আলী, আজগর আলী, প্রেসক্লাবের সভাপতি মোর্শেদ মানিক, সাধারণ সম্পাদক কামরুজ্জামান, সিনিয়র সহ-সভাপতি জালাল উদ্দীন রুমী,সহ-সভাপতি ফরিদ হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক রিপন মানিক চৌধুরী, সাংবাদিক আব্দুল কাফি প্রমুখ। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার জানান, প্রধান মন্ত্রি শেখ হাসিনার উদ্যোগে অত্র উপজেলার পৌরসভাসহ সাতটি ইউনিয়নের ১৮ হাজার সাতশত জনের অধীক গরীব ও সল্প আয়ের মানুষরা দুই লিটার সোয়াবিন তেল, দুইকেজি মসুর ডাল ও দুইকেজি চিনি যাহা ৪’শ ৬০ টাকায় পবিত্র রমজান মাসে টিসিবির খাদ্য সহায়তা ফ্যামিলি কার্ডের মাধ্যমে বিতরণ করা হচ্ছে। প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত থেকে ৩য়দিনের ন্যায় বুধবার দিওড় ইউনিয়ন পরিষদ চত্বর এবং বেপারীটোলা হাই স্কুল মাঠে ২ হাজার দুই শত পরিবারের মাঝে এসব বিতরণ করেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম